আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

এম্বাপ্পের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

এম্বাপ্পের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ছবি: এলএবাংলাটাইমস

কাতার বিশ্বকাপে নক আউট পর্বে পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে পোল্যান্ডের ডিফেন্সকে দিশেহারা করে ফ্রান্স। পোল্যান্ডও বেশ কিছু আক্রমণ করে। তবে প্রথমার্ধ শেষের আগ মুহূর্তে গোল করে লিড নিয়ে বিরতিতে যায় ফ্রান্স। বিরতি থেকে ফিরে জোড়া গোল করে এম্বাপ্পে। ম্যাচের শেষ দিকে গোল করে ব্যবধান কমায় রবার্ট লেওয়ানডোস্কি।

শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। আর হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো পোল্যান্ডকে
ম্যাচের শুরুতেই আক্রমণে ওঠে ফ্রান্স। ম্যাচের দ্বিতীয় মিনিটে ডান দিকে থেকে ফ্রি পায় ফ্রান্স। সেখান থেকে গ্রিজম্যানের নেওয়া ফ্রি কিক চলে যায় পোস্টের বাইর দিয়ে। ম্যাচের ৩ মিনিটে কর্নার আদায় করে ফ্রান্স। কর্নার থেকে ভেসে আসা বলে হেড করেন রাফয়েল ভারানে। তবে তা চলে যায় পোস্টের ওপর দিয়ে। ম্যাচের ৪ মিনিটে আক্রমণে ওঠে পোল্যান্ড। তবে তা থেকে সুবিধা করতে পারেনি তারা।

ম্যাচের ৪৪ মিনিটে গোলের দেখা পায় ফ্রান্স। ডি বক্সের ভেতরে বল পেয়ে প্লেসিং শটে বল জালে জড়ান অলিভিয়ার জিরুড। তার গোলে ম্যাচে প্রথম লিড পায় ফ্রান্স। এরপর গোল শোধের চেষ্টা করেও ব্যর্থ হয় ফ্রান্স। শেষ পর্যন্ত এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফ্রান্স।

বিরতি থেকে ফিরেও আক্রমণ চালিয়ে যায় ফ্রান্স। ম্যাচের ৫৫ মিনিটে বাম দিক থেকে এমবাপ্পেকে উদ্দেশ্য করে বল বাড়ান অ্যান্টোনি গ্রিজম্যান। তবে তা কর্নারের বিনিময়ে রক্ষা করে পোলিশ ডিফেন্ডার। ম্যাচের ৫৬ মিনিটে ডি বক্সের বাইরে থেকে শট করেন এমবাপ্পে। তবে তা ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় পোস্টের বাইর দিয়ে। কর্নার পেলেও তা কাজে লাগাতে পারেনি ফ্রান্স।

ম্যাচের ৭৩ মিনিটে আবারও গোলের দেখা পায় ফ্রান্স। কাউন্টার অ্যাটাক থেকে ডেম্বেলের বাড়ানো বলে পেয়ে জোড়ালো শটে বল পোল্যান্ডের জালে জড়ান কিলিয়ান এমবাপ্পে। তার গোলে দুই গোলের লিড পায় ফ্রান্স।ম্যাচের অতিরিক্ত মিনিটে আবারও গোল করেন এমবাপ্পে। ডি বক্সের সামান্য বাইর থেকে অসাধারণ শটে বল জালে জড়ান। তার এই গোলে ম্যাচে ৩-০ তে এগিয়ে যায় ফ্রান্স। ম্যাচের শেষ দিকে পেনাল্টি পায় পোল্যান্ড। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায় রবার্ট লেওয়ানডোস্কি।এরপর আর কোন গোল না হলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। এই জয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে ফ্রান্স। সেইসঙ্গে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পোল্যান্ড।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত