আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

৩৬ মিনিটেই দক্ষিণ কোরিয়ার জালে ৪ গোল ব্রাজিলের

৩৬ মিনিটেই দক্ষিণ কোরিয়ার জালে ৪ গোল ব্রাজিলের

ম্যাচটা এখনো শেষ হয়নি। প্রথমার্ধ শেষ হয়েছে মাত্র। কিন্তু ম্যাচটা আসলে ৩৬ মিনিটেই শেষ করে দিয়েছে ব্রাজিল। ৩৬ মিনিটেই দক্ষিণ কোরিয়ার জালে ৪ গোল। এরপর এই ম্যাচে দক্ষিণ কোরিয়া ফিরে আসবে, অবিশ্বাস্য কিছু করবে, এ কথা পৃথিবীর সবচেয়ে আশাবাদী কোরিয়ান সমর্থকও বলতে পারবেন না সাহস করে। এই ম্যাচ এখন শুধুই পরিসংখ্যানের পাতায় আর কী বদল আনে, সেটা দেখার অপেক্ষা। শেষ পর্যন্ত কোরিয়ার জালে কয়টা গোল ঢুকে সেটা দেখার অপেক্ষা।

ম্যাচের ফল জানার জন্য মনে হয় না আর কেউ অপেক্ষা করছেন। দোহায় স্টেডিয়াম ৯৭৪- এ সোমবার শুরু থেকেই দক্ষিণ কোরিয়াকে নিয়ে ছেলেখেলায় মেতে উঠে ব্রাজিল। চোট কাটিয়ে দলে ফেরা নেইমার, সঙ্গে রিচার্লিসন, ভিনিসিয়ুস জুনিয়র, লুকাস পাকেতাদের অবিশ্বাস্য সুন্দর এবং ভয়ংকর ফুটবলের সামনে অসহায় লাগছিল কোরিয়াকে। ৭ মিনিটে নেইমারের পাস থেকেই ভিনি করেন প্রথম গোলটা। পেনাল্টি থেকে নেইমার নিজেই ব্যবধান বাড়ান ১০ মিনিটের সময়। এরপর রিচার্লিসন যে গোলটা করলেন, সেটা সম্ভবত এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা গোলই। ক্রসে থেকে পাওয়া বল নিজের মাথায় তিনবার বাউন্স করিয়ে মার্কিনিওসকে পাস দিলেন। মার্কিনিওসের কাছ থেকে থিয়াগো সিলভার পা ঘুরে আবার রিচার্লিসনের পায়ে বল, শট কোরিয়ার জালে। ৩০ মিনিটের করা রিচার্লিসনের সেই গোলের সঙ্গে টুর্নামেন্টের সেরা গোলের প্রতিযোগিতা হতে পারে সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই বাইসাইকেল কিকে করা তাঁর বিখ্যাত গোলটার।

দক্ষিণ কোরিয়ার ভোগান্তি সেখানেই শেষ হয়নি। ৩৬ মিনিটে ভিনির পাস থেকে দলের চতুর্থ গোলটা করে পাকেতা একেবারে বিধ্বস্ত করে দেন সন হিউং-মিনদের। তারাও বুঝে যান, এই ম্যাচে বাকি সময়টা শুধু নিয়মরক্ষার জন্য খেলে যেতে হবে তাঁদের।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত