আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

কোয়ার্টারে ব্রাজিল, বাদ পরলো দক্ষিণ কোরিয়া

কোয়ার্টারে ব্রাজিল, বাদ পরলো দক্ষিণ কোরিয়া

ব্রাজিল তখন কোন বিশ্বকাপই জিতেনি। ঘটনা যে ১৯৫৪ বিশ্বকাপের। সেবারই প্রথম প্রথমার্ধে প্রতিপক্ষের (মেক্সিকো) জালে চার গোল দিয়েছিল তারা। ৬৮ বছর পরে ওই কীর্তি দেখাল সেলেসাওরা। ততোদিনে পাঁচটি বিশ্বকাপ জেতা হয়ে গেছে। হেক্সার মিশনও দুই দশকে পা রেখেছে। প্রথমার্ধে ওই আগুনে শুরুর পর দ্বিতীয়ার্ধে গোল পায়নি তিতের দল। বরং দক্ষিণ কোরিয়া হারের ব্যবধান ৪-১ করে মাঠ ছেড়েছে। সোমবার স্টেডিয়াম ৯৭৪' এ অনুষ্ঠিত ম্যাচে নেইমারের ফেরাই ছিল ব্রাজিলের জন্য বড় স্বস্তির। তিনি পুরো ফিট কিনা, সেরাটা দিতে পারেন কিনা দেখার ছিল সেটাই। কিন্তু ম্যাচের শুরুতেই গোল উৎসব শুরু করে নেইমারের ওপর থেকে চোখ সরে যায়।

ম্যাচের ৭ মিনিটে গোল করে সেলেসাওরা। হেক্সার মিশনে দলকে কোয়ার্টারে তুলতে প্রথম গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। রাফিনহার বাড়ানো বল নেইমার 'নো টাচ' করে ছেড়ে দিলে পেনাল্টির মতো বল পাতিয়ে নিঁখুত শটে গোল করেন রিয়াল মাদ্রিদে খেলা ভিনি। বিশ্বকাপে গোলের খাতা খোলেন তিনি। ছয় মিনিট পরেই দ্বিতীয় গোল করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার গোল করেন ইনজুরি থেকে ফেরা নেইমার জুনিয়র। রিচার্লিসনের আদায় করা পেনাল্টি নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে নেইমারের ট্রেড মার্ক স্লো মোশন দৌড়ে নেওয়া শট ও গোল ছিল দেখার মতো। এরপর ২৯ মিনিটে গোল করেন ব্রাজিলের স্ট্রাইকার রিচার্লিসন। লিড বাড়িয়ে নেন ৩-০। তার সার্বিয়ার বিপক্ষে গোলটি যদি আসরের স্বতন্ত্র সেরা গোল হয়। তবে কোরিয়ার বিপক্ষে গোলটি দলীয় অন্যতম সেরা।

প্রথমার্ধের ৩৬ মিনিটে দলকে ৪-০ গোলে এগিয়ে নেন মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। দারুণ এক কাউন্টার অ্যাটাক তোলেন ভিনিসিয়াস। গতির সঙ্গে ঢুকে পড়েন দক্ষিণ কোরিয়ার বক্সে। এরপর গোল মুখে নেইমাররা থাকলেও একটু দূরে থাকা পাকুয়েতা বল পাঠান। তিনি গোল করতে ভুল করেননি। প্রথমার্ধে চারটি গোল করলেও গোল হওয়ার মতো তিনটি সুযোগ হারায় সেলেসাওরা। এর মধ্যে রিচার্লিসনের গতির সঙ্গে বক্সে ঢুকে গোলরক্ষককে ফাঁকায় পেয়েও গোল মিস করা, পাকুয়েতার ফ্লিক করে গোল দিতে যাওয়া এবং রাফিনহার মিস চোখে লাগার মতো। রাফিনহা গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করার সুযোগ হারিয়েছেন। এই ম্যাচেও সবচেয়ে বেশি গোলের সুযোগ হারানো খেলোয়াড় তিনি।

ওই গোল মিসের সুযোগে ৭৬ মিনিটে দক্ষিণ কোরিয়ার সং হো একটি গোল শোধ করেন। তার বক্সের বেশ বাহির থেকে জোরের ওপর নেওয়া শট ফেরানোর সুযোগ ছিল না অ্যালিসনের। প্রথমার্ধে চারটি গোল খাওয়ার পরও দক্ষিণ কোরিয়া সেভাবে আক্রমণ তুলেছে, অন্তত একটি গোল করার জন্য মরিয়া হয়ে খেলেছে তা প্রশংসার যোগ্য। ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন এই ম্যাচে বেকার ছিলেন না। দুর্দান্ত তিনটি সেভও দিয়েছেন তিনি। ব্রাজিল সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ৯ ডিসেম্বর রাশিয়া বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত