আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ম্যাচসেরার পুরষ্কার আমার একার নয়, দলের সবার- নেইমার

ম্যাচসেরার পুরষ্কার আমার একার নয়, দলের সবার- নেইমার

খেলবেন, সেই নিশ্চয়তাই ছিল না। তবে শঙ্কার কালো মেঘ উড়িয়ে চোট কাটিয়ে নেইমার ফিরলেন, গোল করলেন, ছন্দময় ফুটবল উপহার দিয়ে হলেন ম্যাচসেরা। আদতে নেইমার দলের অধিনায়ক নন, তবে পারফরম্যান্সের দিক থেকে তো তিনিই ‘অধিনায়ক’। তাকেই নেতৃত্ব দিতে হয় সামনে থেকে। নেইমার ম্যাচ সেরা হয়ে কথা বললেন একজন অধিনায়কের মতোই। জানিয়ে দিলেন ম্যাচসেরার পুরস্কার তাঁর একার নয়, বরং দলের সবার। সঙ্গে দক্ষিণ কোরিয়াকে হেসেখেলে হারানোয় দলের পারফরম্যান্সে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন এই তারকা ফুটবলার।

কোরিয়ার বিপক্ষে নেইমারকে পেয়েই ব্রাজিলের আসল রূপ দেখা গেছে। মূলত ব্রাজিল খেলাটা শেষ করে দিয়েছে ৩৬ মিনিটের মধ্যেই। ৭ থেকে ৩৬ মিনিট, এই সময়ের মধ্যে একটি করে গোল করেন ভিনিসিউস জুনিয়র, নেইমার, রিচার্লিসন ও লুকাস পাকেতা। চোট থেকে ফেরার দিনে ১৩তম মিনিটে পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোলটি করেন নেইমার। শুধু শরীরের ডজে আস্তে শট নিয়েও তিনি গোলরক্ষককে বোকা বানান। সার্বিয়ার বিপক্ষে চোটে পড়ার পর প্রথমবার মাঠে নেমেছেন নেইমার। খুব বেশি অনুশীলনেরও সুযোগ পাননি।

এরপরও মাঠে যেভাবে তিনি পারফর্ম করেছেন, তাতে খুশি নিজেই। তবে এখনো দেখছেন নিজের উন্নতির সুযোগ। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে নেইমার বলেছেন, ‘চোট কাটিয়ে মাঠে ফিরতে পেরে খুবই সন্তুষ্ট। আমার মনে হয় আমি ভালো খেলেছি। পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট। তবে সব সময়ই উন্নতি করা যায়, তাই পারফরম্যান্স নিয়ে শতভাগ সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। আমার ম্যাচ সেরার পুরস্কার আমার নয়, দলের সবার। সতীর্থদের পারফরম্যান্সে দারুণ সন্তুষ্ট আমি।’ কোরিয়ার বিপক্ষে নেইমার একা নন, পারফর্ম করেছেন দলের সবাই। এমন এক ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জেতা কঠিন বলেই মনে করেন নেইমার, ‘ এই ম্যাচে ম্যাচসেরা হওয়াটা কঠিন। কারণ, দলের সবাই ভালো খেলেছে। পুরো দল তাদের পারফরম্যান্সে খুশি। দল হিসেবে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমরা পরের ধাপে যেতে চেয়েছি, জিততে চেয়েছি সেটা করতে পেরেছি।’


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত