আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে নেই রোনালদো

সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে নেই রোনালদো

কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামছে পর্তুগাল ও সুইজারল্যান্ড। এই ম্যাচে শুরুর একাদশে ক্রিশ্চিয়ানো রোনালদোকে রাখেননি পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। এবারের বিশ্বকাপে রোনালদো পর্তুগালের গ্রুপ পর্বের সব কটি ম্যাচেই খেলেছেন। তিন ম্যাচ খেলে তিনি গোল করেছেন কেবল একটি। সেটাও এসেছে পেনাল্টি থেকে। ঘানার বিপক্ষে সেই ম্যাচে ৩-২ গোলে জিতেছিল ফার্নান্দো সান্তোসের শিষ্যরা। পরের দুটি ম্যাচের একাদশে থাকলেও রোনালদো কোনো গোল পাননি।

এর মধ্যে কোচের সঙ্গে রোনালদোর সম্পর্কেও ফাটল ধরে। গ্রুপের শেষ রাউন্ডে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-১ গোলের হারের ম্যাচে ৬৫তম মিনিটে তাকে তুলে নেন কোচ। এসময় ভীষণ হতাশ দেখাচ্ছিল রোনালদোকে। এরপর থেকেই নাকি দুজনের মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছে। সে কারণেই কিনা সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে রোনালদোকে প্রথম একাদশে রাখেননি সান্তোস। সিআর সেভেনের জায়গা হলো বেঞ্চে। যদিও বদলি হিসেবে মাঠে নামতে পারেন রোনালদো।

পর্তুগাল একাদশ: ডিয়েগো কস্তা, পেপে, রুবেন দিয়াজ, রুবেন নেভেস, রাপাল গুয়েরেইরো, দালোত, বার্নার্ডো সিলভা, উইলিয়াম, ব্রুনো ফার্নান্দেজ, হোয়াও ফেলিক্স এবং গোঞ্জালো রামোস।

সুইজারল্যান্ড একাদশ: ইয়ান সমার, ফার্নান্দেজ, আকানজি, শার, রদ্রিগেজ, জাকা, ফ্রেইলর, রেইডার, শো, ভারগাস, এমবোলু।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত