আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ডি মারিয়ার ইনজুরি ভাবাচ্ছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে

ডি মারিয়ার ইনজুরি ভাবাচ্ছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে

বিশ্বকাপের সূচি নিয়ে কয়েকবারই ক্ষোভ জানিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তাঁর ক্ষোভের বড় কারণই ছিল ফুটবলারদের ইনজুরি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পান দলের গুরুত্বপূর্ণ সদস্য অ্যাঞ্জেল ডি মারিয়া। যে কারণে শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ছিলেন না এ মিডফিল্ডার। আর্জেন্টিনা ২-১ গোলে জিতলেও ডি মারিয়ার অভাবটা অনুভব করেছিল দল।

অস্ট্রেলিয়া ম্যাচে দ্বিতীয়ার্ধে অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছাড়েন আরেক ফরোয়ার্ড আলেসান্দ্রো পাপু গোমেজ। শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে কোচ স্কালোনিকে ভাবতে হচ্ছে দলের ফুটবলারদের ইনজুরি নিয়ে। কারণ, পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঊরুর পেশিতে ব্যথা অনুভব করায় ম্যাচের ৫৯ মিনিটে উঠিয়ে নেওয়া হয় ডি মারিয়াকে। এই ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচেও নামতে পারেননি এই জুভেন্টাস তারকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার খেলায় ডি মারিয়ার অভাব ছিল স্পষ্ট। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ডি মারিয়াকে পাওয়ার ব্যাপারে আশাবাদী আর্জেন্টিনা। ডাচদের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ডি মারিয়া শুরুর একাদশে ডি মারিয়া খেলতে পারবেন কিনা, সেটা অবশ্য প্র্যাকটিস সেশন শেষেই বোঝা যাবে। অস্ট্রেলিয়া ম্যাচে ডি মারিয়ার বদলি হিসেবে নামা পাপু গোমেজের ইনজুরি দুশ্চিন্তা বাড়িয়েছে কোচ স্কালোনির। চোটে পড়ে মাঠ ছাড়ার আগ পর্যন্ত মেসি, আলভারেজদের সঙ্গে আর্জেন্টিনার আক্রমণে গোমেজ ছিলেন দুর্দান্ত। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে ছয় দিন সময় পাওয়ায় ইনজুরি সেরে মাঠে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী এ ফরোয়ার্ড।

এদিকে আরেক আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজের সময়টা যেন একদমই ভালো যাচ্ছে না মাঠে। বাজে ফর্মের কারণে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে তরুণ স্ট্রাইকার জুলিয়ান আলভারেজের কাছে জায়গা হারান লাউতারো। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ৭০ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেও সহজ সব সুযোগ মিস করেছেন ইন্টার মিলানের এই সেন্টার ফরোয়ার্ড। তাঁর ব্যর্থতার কারণেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার জয়ের ব্যবধান বাড়েনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই স্ট্রাইকারকে নিয়ে চলছে সমালোচনা। তবে এই ফরোয়ার্ডকে আগলেই রাখছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। 'লাউতারো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ও একজন দারুণ কৌশলী ফরোয়ার্ড। ও নিশ্চয়ই ফিরে আসবে।' খারাপ সময়ে কোচ লিওনেল স্কালোনিরও সমর্থন পাচ্ছেন লাউতারো মার্টিনেজ।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত