আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

ভারতকে হারালেই আজ সিরিজ জয় টাইগারদের

ভারতকে হারালেই আজ সিরিজ জয় টাইগারদের

সবাই খুব খুশি। এটা হওয়ারই কথা। ভারতের মতো দলকে হারাতে পারা খুশির বিষয়। জয়টা সাত বছর পর এলে তারিয়ে তারিয়ে উপভোগ করার উপলক্ষও মেলে। বাংলাদেশের ক্রিকেটাররা গত দু'দিন জয়নগরে আনন্দ ভুবনের বাসিন্দা হয়েছিলেন। খুশির আঙিনা রাঙিয়েছিলেন আবিরের রঙে। কোচ রাসেল ডমিঙ্গো গতকাল অফিসিয়াল সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের ভালো লাগার বিষয়টি স্বীকারও করেছেন। যদিও পেশাদার ক্রিকেটারদের চলমান সিরিজে তৃপ্তিরে ঢেঁকুর তোলার সুযোগ নেই। তেমন কিছু করলে চুপিসারে নিরানন্দও ঢুকে পড়তে পারে জানালার ফাঁক গলে। সে শঙ্কা ভারতের মতো ক্রিকেট পরাশক্তির বিপক্ষে কিঞ্চিৎ বেশি থাকে। কারণ, সিরিজ মানেই তো এক-দুই দিনের ব্যবধানে পরের ম্যাচটি খেলা। বিরতি পর্ব শেষ করে লিটন কুমার দাসদের আজই রোহিত শর্মাদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামতে হচ্ছে। ১-০ ব্যবধানে এগিয়ে থাকায় ম্যাচটি স্বাগতিকদের জন্য সিরিজ নির্ধারণী হলেও ভারতের জন্য সিরিজ বাঁচানোর। এমন গুরুত্বপূর্ণ একটি ম্যাচে সফরকারীরা যে কোমর বেঁধে নামবেন, এতে কোনো সন্দেহ নেই। কোচ ও খেলোয়াড়রা এ বিষয়টি ভালো করেই জানেন এবং বোঝেন। টিম মিটিংয়ে কোচ তাই ক্রিকেটারদের বুঝিয়ে দিয়েছেন, এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিতে হলে এই ম্যাচে কেন প্রথম ম্যাচের চেয়ে প্রতিটি বিভাগে দ্বিগুণ ভালো খেলতে হবে।

এই মিরপুরেই ২০১৪ সালে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবক'টি জিততে জিততে হেরে গিয়েছিল বাংলাদেশ। ঠিক পরের বছরই মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ভোজবাজির মতো ভারতকে হিসাবটা কেমন চুকিয়ে দিয়েছিল। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ম্যাজিক বোলিং নিয়ে আবির্ভূত হয়েছিলেন রোহিতদের সামনে। এক দিনের ক্রিকেটে ভারতের বিপক্ষে সেই শেষ ম্যাচ ও সিরিজ জয় বাংলাদেশের। মাঝে সাত-সাতটি বছর পেরিয়ে গেছে জয়হীন। ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্বকাপে দুটি আর দুবাই এশিয়া কাপে দুটি ম্যাচ খেলে হেরেছে। সেই জয়খরা কেটেছে রোববার চেনা মিরপুরে। এবার মেহেদী হাসান মিরাজ নায়কের ভূমিকা নিলেও মুস্তাফিজ পার্শ্বনায়ক। তিনি জুটিতে যোগ্য সঙ্গী হওয়াতেই না চালকের আসনে থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পেরেছেন মিরাজ। এই পারফরমার মিরাজকে খুব পছন্দ কোচ ডমিঙ্গোর। বাংলাদেশ দলে যাঁর ভবিষ্যৎ দেখছেন সাকিবের বিকল্প হিসেবে। 'মিরাজ এই দলটির নায়ক। সব সংস্করণেই ধারাবাহিক সে। যে কোনো জায়গায় ব্যাট করতে পারে। চাপের মুখে দারুণ খেলে। ওয়ানডে বোলার র‌্যাঙ্কিংয়ে দুই বা তিন নম্বরে আছে সে। তার ওপর সব সময় নির্ভর করা যায়। রান করার জন্য কঠিন পরিস্থিতিতে পাঠানো যায় তাকে। চাপের মুহূর্তে সত্যিই ভালো করে সে। এটা তার বিশেষ ইনিংস, যেটা ম্যাচটাকে একত্র করেছে। সে তার চিন্তা-ভাবনায় পরিস্কার ছিল। এবারই প্রথম এটা করেনি। আফগানিস্তানের বিপক্ষে ৪৫ রানে ৬ উইকেট ছিল। সে ম্যাচেও অসাধারণ খেলেছে। আমি তার ওপর খুশি। দলের ভেতরে সে দারুণ একটা চরিত্র।' কোচ এই উচ্ছ্বসিত প্রশংসার ভেতর দিয়ে মিরাজকে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ম্যাচে আরও ভালো খেলার প্রেরণা জোগালেন।

গত ম্যাচে মিরাজকে নায়ক হওয়ার মঞ্চ করে দিয়েছিলেন মূলত সাকিব ও এবাদত। তাঁরা দু'জন 'আউট অব দ্য বক্স' বোলিং করে ৯ উইকেট নেওয়াতে ভারত ১৮৬ রানে অলআউট হয়েছিল। ছোট টার্গেট পূরণ করার চ্যালেঞ্জ মিরাজদের ওপর তাই চাপ হয়ে চেপে বসতে পারেনি। আজও সেই বোলিং ইউনিটের ওপর বড় দায়িত্ব থাকবে। তবে কোচ বেশি ফোকাস দিচ্ছেন ব্যাটিংয়ে। 'এই ফরম্যাটে আমাদের আত্মবিশ্বাস আছে। দেশে আমাদের রেকর্ড খুবই ভালো। ভারতের মতো বড় দলের বিপক্ষে খেলা দারুণ একটা ব্যাপার। বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে আমরা পরীক্ষা দিচ্ছি। এর মানে হলো, ভারত শক্তিশালীভাবে ফিরে আসবে। প্রথম ম্যাচের চেয়ে সব বিভাগেই ভালো ক্রিকেট খেলতে হবে আমাদের, বিশেষ করে ব্যাটিংয়ে।' জয়ের ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলো নিয়ে এবং উন্নতির ধারা বজায় রেখে আজই সিরিজ নিশ্চিত করে নেওয়ার পক্ষে কোচ। তবে এই ম্যাচে মরণকামড় দেবে ভারত। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে শিখর ধাওয়ান প্রচ্ছন্ন হুমকিও দিয়ে গেছেন। 'কালকের (আজ) ম্যাচ নিয়ে আমরা খুবই আত্মবিশ্বাসী। সিরিজের প্রথম ম্যাচ হেরে যাওয়া আমাদের জন্য এটাই প্রথম না। এটা খুবই স্বাভাবিক। আমরা জানি, এ পরিস্থিতিতে কীভাবে ফিরে আসতে হয়। অবশ্যই বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। তবে শেষ ম্যাচের দিকে তাকালে দেখতে পাবেন ইন্টারেস্টিং ছিল।' শিখর বোঝাতে চেয়েছেন, লো স্কোরিং ম্যাচের ফল যে কোনো দিকে যেতে পারে। স্বাগতিকদের মতো তারাও তাই মনোযোগ দিচ্ছেন ব্যাটিংয়ে, বড় স্কোর গড়ে তোলার দিকে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত