আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

টেস্ট দলে ডাক পেলেন জাকির, প্রথম ম্যাচেও নেই তামিম

টেস্ট দলে ডাক পেলেন জাকির, প্রথম ম্যাচেও নেই তামিম

তামিম ইকবালকে ছাড়াই ভারতের বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। কুঁচকির চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন এ সংস্করণে বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক। টেস্ট সিরিজ নিয়েও শঙ্কা ছিল আগে থেকেই। প্রথম টেস্টের দলে নেই মোস্তাফিজুর রহমানও। ১৭ জনের দলে ডাকা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি ব্যাটসম্যান জাকির হাসানকে। সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ভারত ‘এ’ দলের বিপক্ষে চলমান চার দিনের ম্যাচের সিরিজের প্রথমটিতে খেলেন ১৭৩ রানের ইনিংস। তাঁর লড়াকু ইনিংসে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র করে মোহাম্মদ মিঠুনের 'এ' দল।

ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে এ ছাড়া তেমন বড় কোনো পরিবর্তন নেই। জাকিরের সঙ্গে দলে অভিষেকের অপেক্ষায় থাকা আরেকজনই আছেন—পেসার রেজাউর রহমান। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের দলেও ছিলেন তিনি, যদিও খেলার সুযোগ পাননি। দলে জায়গা ধরে রেখেছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে ২ ইনিংস মিলিয়ে ৪ রান করার পর দ্বিতীয় টেস্টের দলে জায়গা হারিয়েছিলেন এ বাঁহাতি ব্যাটসম্যান। এরপর থেকে এখন পর্যন্ত ঘরোয়া বা ‘এ’ দলের হয়েও তেমন বড় স্কোরের দেখা পাননি টেস্ট ইতিহাসে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। তবে মোস্তাফিজ ওয়েস্ট ইন্ডিজ সফরে শুধু প্রথম টেস্ট খেলেছিলেন। চোটের কারণে আগেভাগেই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হয়ে যাওয়া ব্যাটসম্যান ইয়াসির আলী ফিরেছেন। চোটের কারণে সেবার টেস্ট দলে না থাকা তাসকিন আহমেদকেও রাখা হয়েছে। যদিও চোটের কারণেই ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে খেলানো হয়নি তাঁকে। তাসকিন ও রেজাউর ছাড়াও পেসার হিসেবে আছেন ইবাদত হোসেন, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ সফরে হজ পালনের জন্য ছুটিতে থাকা মুশফিকুর রহিমও এবার টেস্ট দলে ফিরেছেন। দলে সাকিব ছাড়া স্বীকৃত স্পিনার দুজন—তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। তাইজুল ও খালেদ ‘এ’ দলের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলেই চলে এসেছেন। আগামী ১৪ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এর আগে একই ভেন্যুতে আগামী ১০ ডিসেম্বর হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। মিরপুরে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। মিরপুরে আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট দিয়ে বাংলাদেশ সফর শেষ করবে ভারত।

ভারতের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল: মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান, এনামুল হক।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত