আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

মেসিকে চাপমুক্ত রাখার কৌশল আর্জেন্টিনার

মেসিকে চাপমুক্ত রাখার কৌশল আর্জেন্টিনার

ব্রাজিল- ক্রোয়েশিয়া ম্যাচের রেজাল্ট কী হতে পারে? আর্জেন্টিনার কোনো সমর্থকের কাছে প্রশ্নটি করলে হয়তো জানা উত্তরটিই মিলত; কিন্তু আর্জেন্টিনার কোচ স্কালোনি নিশ্চয়ই সেই পথে হাঁটবেন না। 'ওই ম্যাচে কী হবে, সেটা আমি বলতে পারব না। আমি এখানে এসেছি আর্জেন্টিনার সঙ্গে নেদারল্যান্ডস ম্যাচের কথা বলতে।' সংবাদ সম্মেলনে এভাবেই নিজেকে ধরা দেন স্কালোনি। প্রতিপক্ষের 'টোটাল ফুটবল' সম্পর্কে অবহিত থেকেই ঘোষণা দেন, তাঁর দল তৈরি যে কোনো ধরনের ডাচ চ্যালেঞ্জ মোকাবিলার। 'কোয়ার্টার ফাইনালের আটটি দলই বিশ্বকাপ জয়ের দাবি রাখে। এখানে এসে কে ফেভারিট- সেটা বলা যায় না। নেদারল্যান্ডস চাইবে, আমাদের আক্রমণভাগকে আটকে দিয়ে ডিফেন্স ভাঙতে। তাদের সেই শক্তি রয়েছে। তবে আমরাও তৈরি।'

বার্সার হয়ে খেলা নেদারল্যান্ডসের ডিফেন্সিভ মিডফিল্ডার ফ্রাঙ্ক ডি জং, ডিফেন্ডার ভার্জিন ফন ডাইক, জুরিন টিম্বারের মতো খেলোয়াড় রয়েছেন; যারা কিনা মেসিকে মার্ক করেই খেলবেন আজ। 'মেসিকে প্রতি ম্যাচেই প্রতিপক্ষ মার্ক করে থাকে। তবে আমরাও তৈরি। আমরা সেভাবে কৌশল সাজাব, যাতে করে ম্যান মার্কিং ভাঙতে সমস্যা না হয়।' স্কালোনির কথায় আত্মবিশ্বাসের সুর উপস্থিত আর্জেন্টাইনদের খুব বেশি আশ্বস্ত বোধ হয় করতে পারেনি। পাল্টা একটি প্রশ্ন ছিল? আর্জেন্টিনা দলের পেনাল্টি নেওয়ার পাঁচজনকে তৈরি রেখেছেন কি? উত্তরে স্কালোনির সুর খানিক চড়া। 'আগে তো ম্যাচটি ১২০ মিনিট যেতে হবে, তারপর না হয় টাইব্রেকারের প্রশ্ন আসবে। আমরা সে পর্যন্ত ম্যাচ নিয়ে যেতে দেব না।' বোঝাই যায়, পেনাল্টি শুটআউটে দুর্বলতা রয়েছে মেসিদের।

এমনিতে জার্মানির পরই নেদারল্যান্ডসের সঙ্গে বিশ্বকাপে সবচেয়ে বেশি পাঁচবার মুখোমুখি হতে হয়েছে আর্জেন্টিনার। যার দুটি করে জয় আর দুটিতে ড্র। ২০০৬ বিশ্বকাপেই শুধু গোলশূন্য ড্র হয়েছিল দুটি দলের। তা ছাড়া প্রতিপক্ষ শিবিরে রয়েছেন লুইস ফন গালের মতো অভিজ্ঞ কোচ, যিনি কিনা ছক বদলে খেলানোর জন্য বিখ্যাত। এই বিশ্বকাপেও ৩-৫-২ এর টোটাল ফুটবল খেলিয়েছিলেন। যুক্তরাষ্ট্র, কাতার, সেনেগাল, ইকুয়েডর, বেলজিয়াম আর পোল্যান্ড- কারও কাছেই হারেনি নেদারল্যান্ডস। গোল পাচ্ছেন কোডি গ্যাকপো। এই দল নিয়ে তাই সতর্ক থাকতেই হচ্ছে স্কালোনিকে। সেই সঙ্গে স্কোয়াড সাজাতেও মাথা ঘামাতে হচ্ছে একটু বেশিই। কেননা ডি মারিয়া আর ডি পলের চোটের খবর আর চাপা রাখতে পারেননি তিনি। এ দু'জনকে কি আজ শুরুর একাদশে দেখা যাবে? বারবার এই উত্তর জানতে চাচ্ছিলেন আর্জেন্টাইন সাংবাদিকরা। আর বারবারই তিনি বলছিলেন, 'আমরা ক্লোজড ডোর অনুশীলন করেছি। সেখানে আপনারা কীভাবে জানলেন যে ওরা অনুশীলন করেনি! ওরা ফিট আছে। প্রয়োজনে অবশ্যই খেলবে।' ডি মারিয়া ফিরলে আজ তাঁর সামনে জুলিয়ান আলভারেজ আর পাশে মেসিকে রেখেই ছক সাজাবে আর্জেন্টিনা। তবে তাদের কোচ মনে করিয়ে দিয়েছেন, ডাচ আক্রমণের সামনে ডিফেন্সও জোরালো করতে হবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত