আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

হারলে বিদায়, জিতলে সেমিফাইনালে খেলার সুযোগ। এমন কঠিন সমীকরণের ম্যাচে ব্রাজিলের মুখোমুখি ক্রোয়েশিয়া। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ক্রোয়েশিয়াকে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ঘরে তোলার মিশনে রয়েছে নেইমারের ব্রাজিল। সেলেকাওদের জন্য কঠিন প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। তারা রাশিয়া বিশ্বকাপের রানার্স আপ। বিশ্বকাপের মঞ্চে দুইবার দেখা হয়েছে ক্রোয়েশিয়া-ব্রাজিলের। দুইবারই জিতেছিল সেলেকাওরা। তবুও ইউরোপের পরাশক্তি দলটির বিপক্ষে সতর্কতার সঙ্গে একাদশ সাজাবেন তিতে। কারণ বিশ্বমঞ্চে গত ২০ বছরে নকআউটে কোনো ইউরোপিয়ান দলকে হারাতে পারেনি রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাই সেমিতে নামার আগে অতীত ভাবাচ্ছে ব্রাজিলকে।

কোয়ার্টার ফাইনালে শুরুর ফরমেশনে চমক রাখতে চাইবেন তিতে। শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-১-২-৩ ফরমেশনে খেলেছিল সেলেসাওরা। এবার ফরমেশন বদলে ৪-৩-২-১ এ খেলতে পারে ব্রাজিল। ফর্মে থাকা টটেনহ্যাম হটস্পার তারকা রিচার্লিসন থাকবেন মূল আক্রমণভাগে। দুইপ্রান্ত থেকে তাকে সঙ্গ দেবেন দুই উইঙ্গার রাফিনহা এবং ভিনিসিয়াস জুনিয়র। গোল মেকিংয়ে ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র। দুই প্রান্তে যথারীতি ক্যাসেমিরো ও লুকাস পাকুয়েতা। মূল রক্ষণভাগে থিয়াগো সিলভা ও মারকুইনহোসের সঙ্গে রাইট ব্যাকে দানিলো ও লেফট ব্যাকে মিলিতাও খেলতে পারেন। আর গোলপোস্ট অক্ষত রাখার ভূমিকায় লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন। অভিজ্ঞতার বিচারে দানি আলভেসের সুযোগ হতে পারে দানিলোর জায়গায়। এদিকে ক্রোয়েশিয়া তাদের লেফট ব্যাক বোর্না সোসাকে নিয়েই শুরু করতে চাইবে। ভাইরাসের কারণে জাপানের বিপক্ষে পেনাল্টিতে জয়ের ম্যাচে ছিলেন না তিনি। তবে সেরে উঠেছেন এবং বোর্না বারিসিচের জায়গা নিতে যাচ্ছেন।

জাপানের বিপক্ষে পেশীর চোটে খেলতে পারেননি জোসিপ স্টানিসিচ। এই ম্যাচেও খেলতে পারবেন কিনা নিশ্চিত নয়। তার জায়গায় হয়তো জোসিপ জুরানোভিচ খেলবেন। সেন্টার ব্যাক জোসকো জিভারদিওল সঙ্গ দেবেন জেদান লভরেনকে। জাপানের বিপক্ষে তিনটি পেনাল্টি রুখে দেওয়া গোলকিপার ডমিনিক লিভাকোভিচ নিশ্চিতভাবে আবারও গোলপোস্টের দায়িত্বে থাকবেন। মিডফিল্ডের ভরসা লুকা মদরিচ, মার্সেলো ব্রোজোভিচ ও মাতেও কোভাচিচ। এখন পর্যন্ত ক্রোয়েশিয়ার চার ম্যাচেই শুরু থেকে খেলেছেন তারা। পেরিসিচ আক্রমণভাগে নেতৃত্ব দেবেন। উইংয়ে তার অন্য পাশে থাকবেন আন্দ্রেজ ক্রামারিচ। সেন্টার স্ট্রাইকার হিসেবে খেলবেন ব্রুনো পেতকোভিচ।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক), থিয়াগো সিলভা, মারকুইনহোস, এডার মিলিতাও, দানিলো, ক্যাসেমিরো, লুকাস পাকুয়েতা, রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র, নেইমার জুনিয়র, রিচার্লিসন।

ক্রোয়েশিয়ার সম্ভাব্য একাদশ: লিভাকোভিচ, জুরানোভিচ, লভরেন, জিভারদিওল, সোসা, কোভাচিচ, ব্রোজোভিচ, মডরিচ, ক্রামারিচ, পেতকোভিচ, পেরিসিচ।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত