আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বিশ্বকাপ থেকে বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

বিশ্বকাপ থেকে বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

ক্রোয়েশিয়ার বিপক্ষেও ভালো ফুটবলই খেলেছে ব্রাজিল। অসাধারণ এক গোলে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন নেইমার। তাঁর অনিন্দ্যসুন্দর সেই গোলের পরও শেষ আটে ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততে পারেনি ব্রাজিল। ১২০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরেছে নেইমারের দল।

এভাবে শেষ ষোলো থেকে ছিটকে যাওয়ার পর মাঠে বসেই কেঁদেছেন নেইমার। এরপর মিক্সড জোনে ভারী মন নিয়ে এসে অনেক সাংবাদিকেরই প্রশ্নের উত্তর দেননি ব্রাজিলের তারকা। যখন দু-একটি প্রশ্নের উত্তর দিয়েছেন, জানালেন ড্রেসিংরুমের অবস্থা খুব একটা ভালো ছিল না।

নিজের মনের অবস্থা কী, এটা জানাতে গিয়ে নেইমার মিক্সড জোনে বলেছেন, ‘ম্যাচ শেষে সত্যি আমার খুব বাজে লেগেছে। যেসব চলছে, এটা মেনে নেওয়া খুব কঠিন। আমার কাছে এটাকে দুঃস্বপ্ন মনে হয়। আমি তো বিশ্বাসই করতে পারছি না।’

নেইমার এরপর যোগ করেন, ‘এখনকার জন্য সবচেয়ে বাজে সময় হচ্ছে পরিবারের সঙ্গে সময় কাটানো, কাছের লোকেদের জড়িয়ে ধরা। সেখানেই আমরা হয়তো শান্তি খুঁজে পাব। এই হার অনেক দিন কষ্ট দেবে।’

আজই কাতার ছেড়ে যাবেন নেইমাররা। ভাড়া করে বিমানটি নেইমারদের নিয়ে লন্ডনে যাবে। সেখান থেকে যে যাঁর গন্তব্যে রওনা হয়ে যাবেন শেষ আট ছিটকে যাওয়া ব্রাজিল দলের সদস্যরা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত