আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বাংলাদেশেই কাটছে কোহলির বিবাহবার্ষিকী

বাংলাদেশেই কাটছে কোহলির বিবাহবার্ষিকী

একজন ক্রিকেটের মহাতারকা, অন্যজন বলিউডের। ভারতের এই তারকা দম্পতি বিরাট কোহলি আর আনুশকা শর্মা যৌথ জীবনের পাঁচ বছর পূর্ণ করে ফেললেন আজ। সুখের সংসারে তাদের একটি কন্যাসন্তানও আছে। এই বিশেষ দিনটি বিরাট কোহলি কাটাচ্ছেন বাংলাদেশে।

জাতীয় দলের সঙ্গে তিনি এসেছেন ওয়ানডে আর টেস্ট সিরিজ খেলতে। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারার পর কোহলিরা এখন টেস্ট সিরিজ খেলতে নামবেন।

বিবাহবার্ষিকীর আগের দিন গতকাল শনিবার শেষ ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন কোহলি। ভারত সেই ম্যাচ জিতে নিয়েছে ২২৭ রানের বিশাল ব্যবধানে। আজ এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় আনুশকার সঙ্গে ছবি পোস্ট করে কিং কোহলি লিখেছেন, ‘অনন্তকালের পথে পাঁচ বছরের যাত্রা। তোমাকে পেয়ে আমি ভাগ্যবান। আমি সমস্ত হৃদয় দিয়ে তোমাকে ভালোবাসি। ’

অন্যদিকে আনুশকা শর্মাও নিজের সোশ্যাল অ্যাকাউন্টে কোহলির বেশ কয়েকটি ছবি পোস্ট করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। ক্যাপশনে আনুশকা লিখেছেন, ‘এই ছবিগুলো পোস্ট করার জন্য আজকেই সেরা দিন। ’ এরপর ছিল ছবিগুলোর বিবরণ। যার একটিতে হাসপাতালের বেডের পাশে ঘুমন্ত কোহলিকে দেখা যাচ্ছে। আনুশকা সন্তান জন্মদানের পর তাকে দেখাশোনার ফাঁকে একটু জিরিয়ে নিচ্ছিলেন ভারতীয় ব্যাটিং দানব।

অন্যদিকে আনুশকা শর্মাও নিজের সোশ্যাল অ্যাকাউন্টে কোহলির বেশ কয়েকটি ছবি পোস্ট করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। ক্যাপশনে আনুশকা লিখেছেন, ‘এই ছবিগুলো পোস্ট করার জন্য আজকেই সেরা দিন। ’ এরপর ছিল ছবিগুলোর বিবরণ। যার একটিতে হাসপাতালের বেডের পাশে ঘুমন্ত কোহলিকে দেখা যাচ্ছে। আনুশকা সন্তান জন্মদানের পর তাকে দেখাশোনার ফাঁকে একটু জিরিয়ে নিচ্ছিলেন ভারতীয় ব্যাটিং দানব।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত