আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

‘আল হিল্‌ম’ সেমিফাইনাল এবং ফাইনালের নতুন বল

‘আল হিল্‌ম’ সেমিফাইনাল এবং ফাইনালের নতুন বল

কাতার বিশ্বকাপ এখন শেষের দিকে। সেমিফাইনালিস্ট চারটি দলও নিশ্চিত হয়ে গেছে। ১৩ ডিসেম্বর ক্রোয়েশিয়ার মুখোমুখি আর্জেন্টিনা। আর পরদিন ফ্রান্স-মরক্কো মুখোমুখি হবে ফাইনালে ওঠার লড়াইয়ে।

নক-আউট পর্বের এই তিনটি ম্যাচের জন্য নতুন বল ব্যবহার করা হবে। সেই বলটির নামকরণ করা হয়েছে ‘আল হিল্‌ম’।
চলতি আসরের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে অফিশিয়াল বল ‘আল রিহলা’ দিয়ে। নতুন বল আল হিল্‌মেও থাকছে আল রিহলার মতো প্রযুক্তি। অফসাইড সিদ্ধান্তের ক্ষেত্রে নির্ভুল সিদ্ধান্ত পেতে সেমি–অটোমেটেড অফসাইড প্রযুক্তি যুক্ত থাকবে এই বলে। এবারের বিশ্বকাপে এই প্রযুক্তির সফল প্রয়োগ দেখা গেছে প্রায় প্রতি ম্যাচেই।

‘আল রিহলা’ শব্দের অর্থ ছিল সফর। আর 'আল হিল্‌ম' শব্দটির অর্থ হলো 'স্বপ্ন'। এই বল পায়ে কারা সেই স্বপ্ন পূরণ করতে পারবে তা সময়ই বলে দেবে। ফ্রান্সের সামনে এবার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সুযোগ। লিওনেল মেসির শেষ বিশ্বকাপে শিরোপা জিততে চায় আর্জেন্টিনা। পিছিয়ে নেই প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে ওঠা মরক্কো কিংবা গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়াও।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত