আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া সেমিফাইনালের রেফারি কে এই অরসাতো?

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া সেমিফাইনালের রেফারি কে এই অরসাতো?

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ম্যাচের রেফারি নিয়ে কথা হয়েছে প্রচুর। সে দিন ম্যাচ পরিচালনা করা স্প্যানিশ রেফারি মাতেও লাহোজের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল আর্জেন্টিনা। এবার সেমিফাইনালে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচে রেফারির দায়িত্ব পেয়েছেন ইতালির দানিয়েল অরসাতো। ৪৭ বছর বয়সী অরসাতো এরই মধ্যে আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করেছেন। গ্রুপ পর্বে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের দায়িত্বে ছিলেন তিনি। এর আগে কাতার-ইকুয়েডরের মধ্যে হওয়া টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের বাঁশিও ছিল এই ইতালিয়ান রেফারির হাতে। ২০২০ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালসহ ইতালিয়ান লিগ সিরি আ-তে ম্যাচ বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে অরসাতোর।

আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের কোয়ার্টার ফাইনাল পরিচালনা করা স্পেনের লাহোজ রেফারিংয়ের জন্য ব্যাপক সমালোচিত হয়েছেন। দুই দলের আটজন করে খেলোয়াড় আর কোচিং স্টাফসহ মোট ১৮টি কার্ড দেখিয়েছিলেন লাহোজ। ম্যাচের পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এ ধরনের রেফারিকে বড় ম্যাচে দায়িত্ব না দেওয়ার অনুরোধও জানান ফিফাকে। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ অভিযোগ করেন, নেদারল্যান্ডসকে জেতানোর সর্বোচ্চ চেষ্টা করে গেছেন ওই স্প্যানিশ রেফারি। পরদিন পর্তুগাল-মরক্কো ম্যাচের পর রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন পর্তুগালের পেপে এবং ব্রুনো ফার্নান্দেজও। ম্যাচটি পরিচালনা করেছিলেন আর্জেন্টিনার রেফারি এজেকুয়েল ব্রেইলোভস্কি। পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস বলেন, বিশ্বকাপে টিকে থাকা দেশের রেফারিকে যেন ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া না হয়।

ফিফা সাধারণত ম্যাচের এক-দুই দিন আগে রেফারির তালিকা চূড়ান্ত করে। দ্বিতীয় রাউন্ড ও কোয়ার্টার ফাইনালে বিশ্রামে থাকা অরসাতোকে দেওয়া হলো শেষ চারের প্রথম ম্যাচের দায়িত্ব। অরসাতোর পরিচালনা করা আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন পাঁচজন। এর মধ্যে চারজনই ছিল মেক্সিকোর। আর্জেন্টিনার হয়ে একমাত্র হলুদ কার্ড দেখেন রাইটব্যাক গঞ্জালো মন্তিয়েল। ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার নেদারল্যান্ডসের বিপক্ষে আরেকটি হলুদ কার্ড দেখায় সেমিফাইনালে খেলতে পারবেন না। দুই হলুদ কার্ডের কারণে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলা হবে না মার্কোস আকুনিয়ারও।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত