আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

অস্বস্তি নিয়ে হাসপাতালে সাকিব

অস্বস্তি নিয়ে হাসপাতালে সাকিব

আগামীকাল শুরু ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট। চট্টগ্রামে এই টেস্টের আগে আজ সকালে হাসপাতালে গেছেন দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে পিঠে বল লেগেছিল সাকিবের। এরপর এক্স-রেতে কোনো সমস্যা ধরা পড়েনি। কিন্তু পেশিতে কোনো সমস্যা আছে কি না, সেটি পরীক্ষা করে দেখতেই আজ হাসপাতাল গেছেন সাকিব।

গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনে এসেছিলেন সাকিব। ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করেছেন। কিন্তু সাকিবকে ব্যাটিং-বোলিং করতে দেখা যায়নি। আজ সবার আগে মাঠে এসেছেন টেস্ট অধিনায়ক। কিন্তু আজও ব্যাটিং-বোলিং না করেই হাসপাতালে যান তিনি। সঙ্গে ছিলেন বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী। ৭ ডিসেম্বর মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় পেসার উমরান মালিকের বাউন্সারে পিঠে আঘাত পান সাকিব। চোটের জায়গায় কালশিটে পড়ে গেছে, সঙ্গে অনুশীলনে ব্যথা অনুভব করছিলেন। এ জন্য দলের সঙ্গে থাকলেও গতকাল অনুশীলন করেননি। ব্যথা না কমায় মাঠ থেকেই স্ক্যান করাতে আজ তাঁকে আবার চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত