আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

কাতার বিশ্বকাপে আরও এক সাংবাদিকের মৃত্যু

কাতার বিশ্বকাপে আরও এক সাংবাদিকের মৃত্যু

কাতার বিশ্বকাপ কাভার করা আরও এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের সাংবাদিক গ্র্যান্ট ওয়াহলের মৃত্যুর ৪৮ ঘণ্টার মধ্যেই না ফেরার দেশের পাড়ি জমান বিশ্বকাপের আয়োজক কাতারের ফটো সাংবাদিক খালিদ আল মিসলাম। তিনি কাতারি টেলিভিশন চ্যানেলের ‘আল কাসের’ ফটোসাংবাদিক ছিলেন।

শুক্রবার আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ম্যাচ চলাকালীন আকস্মিক মৃত্যু হয় যুক্তরাষ্ট্রের ৪৮ বছর বয়সী সাংবাদিক গ্র্যান্ট ওয়াহলের। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ওয়াহলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি যুক্তরাষ্ট্রের সিয়াটলের স্পোর্টস ইলাস্ট্রেটেডের সাংবাদিক ছিলেন। বিশ্বকাপ চলাকালে তিনি সমকামী অধিকারসংক্রান্ত টি-শার্ট পরে আলোচিত হয়েছিলেন।এমনকি বিশ্বকাপ শুরুর আগেও ওয়াহল সমকামীদের অধিকারসংক্রান্ত টি-শার্ট পরে দোহারের একটি বিশ্বকাপ স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেছিলেন। এ সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল। তারা তাকে কিছুক্ষণের জন্য গ্রেফতারও করেছিলেন।

গ্র্যান্ট ওয়াহল মৃত্যুর তিন দিন আগেও একটি পডকাস্টে অংশ নেওয়ার সময় অসুস্থ বোধ করেছিলেন। তার বুকে চাপ ও টান অনুভূত হচ্ছিল। ওই সময় তাকে কাশির ওষুধ দেওয়া হয়েছিল। এরপর তিনি ‘ভালো বোধ’ করছিলেন। কাতারি পত্রিকা গালফ টাইমস টুইট করে আল মিসলামের মৃত্যুর খবর জানিয়েছে। যদিও তারা বিস্তারিত কিছু বলতে পারেনি। কাতারের সাংবাদিক আল মিসলাম বিশ্বকাপে পেশাগত দায়িত্ব পালনের সময় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত