আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

আর্জেন্টিনার একাদশ যেমন হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে

আর্জেন্টিনার একাদশ যেমন হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে

বিশ্বকাপ শিরোপা থেকে আর মাত্র দুই ম্যাচ দূরে আর্জেন্টিনা। ৩৬ বছরের শিরোপা খরা ঘোচানোর সুযোগ মেসিদের সামনে। আজ সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারালেই শিরোপার মঞ্চে পৌঁছে যাবে আলবেসেলেস্তেরা। এরপরই হয়তো লিওনেল মেসির হাত ধরে কাতারে নতুন ইতিহাস লিখবে আর্জেন্টিনা। তবে তার আগে সেমিফাইনালে ক্রোয়েশিয়া-বাধা টপকাতে হবে আর্জেন্টিনাকে।

বাঁচা-মরার এই ম্যাচে কেমন হবে দুই দলের একাদশ, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে লে আলবিসেলেস্তে ও কোকাস্তি সমর্থকদের মধ্যে। কিন্তু কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ রেফারি মাতিও লাহোসের হলুদ কার্ডে সেমির ম্যাচ থেকে ছিটকে গেছেন আর্জেন্টিনার রক্ষণভাগের ফুটবলার গঞ্জালো মন্টিয়েল ও মার্কোস আকুনা। তবে শুরুর একাদশে ফিরতে পারেন অ্যাঞ্জেল ডি মারিয়া। কারণ, সেমিফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ডি মারিয়াকে নিয়ে স্বস্তির সংবাদ দিয়েছেন। লিসান্দ্রো মার্টিনেজেরও শুরুর একাদশে না থাকার সম্ভাবনা থাকছে। এ জায়গায় খেলতে পারেন নিকোলাস টাগফিয়ালিগো।অন্যদিকে ক্রোয়াট শিবিরে কোনো দুঃসংবাদ নেই। সেরা একাদশই পাচ্ছেন ক্রোয়েশিয়ার কোচ দালিচ। ব্রাজিলের বিপক্ষে জয় পাওয়া ম্যাচের শুরুর একাদশই নিয়ে মাঠে নামতে পারে তারা।

ব্যাকলাইন: ডি মারিয়া শুরু থেকে থাকলে ব্যাকলাইনে চারজনকে দেখা যাবে, যেখানে দুই সেন্টারব্যাক রোমেরো ও ওটামেন্ডির সঙ্গে লেফটব্যাকে টাগলিয়াফিকো আর রাইটে মলিনা। তবে ডি মারিয়া শুরুতে না থাকলে ডিফেন্স লাইনে পাঁচজনকে নামাতে পারেন স্কালোনি। তখন এদের সঙ্গে সেন্টারব্যাকে থাকবেন লিসান্দ্রো মার্টিনেজ।

মাঝমাঠ: ডি পলের সঙ্গে এনজো ফার্নান্দেজ ও ম্যাক অ্যালিস্টারকে নিয়ে মাঝমাঠ সাজাতে পারেন। তবে ডি পল শুরুর একাদশে না থাকলে সেন্ট্রালে পারদেসকে রেখে লেফটে অ্যালিস্টার আর রাইটে এনজোকে রাখতে পারেন দলটির কোচ।

অ্যাটাকিং: যদি অ্যাটাকিং পজিশনে দু'জনকে রাখতে চান আর্জেন্টিনার কোচ, তাহলে লিওনেল মেসির সঙ্গে তার প্রথম পছন্দ হুলিয়ান আলভারেজ। আর ফরমেশনের খাতিরে সেটা তিনজন হলে অ্যালিস্টারকে লেফটে দিয়ে আলভারেজকে সেন্টারে দিতে পারেন স্কালোনি।

সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস টাগলিয়াফিকো, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।

ব্যাকলাইন: ক্রোয়েশিয়ার ব্যাকলাইনের বড় ভরসা গোলকিপার লিভাকোভিচ। দুর্দান্ত ফর্মে তিনি। তবে বেশিরভাগ ম্যাচেই দালিচ ব্যাকলাইনে চারজনকে নিয়ে একাদশ সাজান। সে ক্ষেত্রে আজকের ম্যাচে শুরুতে দেখা যেতে পারে সেন্টারে লভরেন ও গার্ডিওলকে। আর লেফটে সোসা রাইটে জুরানোভিচকে।

মাঝমাঠ: দালিচের মূল ভরসা মাঝমাঠ। যেখানে তিনজন বা চারজন- যে ক'জনই থাকেন, সবাই প্রতিপক্ষের জন্য বড় বাধা। যার মূলে মডরিচ। তাকে ডানপাশে রাখলেও আক্রমণ শানানোর কাজটা তিনিই করে দেন। আর সেন্ট্রালে থাকা ব্রজোভিক বা ওরসিসও কম নন। লেফটের কোভাসিসও বিশ্বকাপে দুর্দান্ত খেলছেন। সুযোগ তৈরিতে দারুণ ভূমিকা রাখছেন তিনি।

অ্যাটাকিং: দালিচের আক্রমণভাগ নিয়ে খুব একটা চিন্তা নেই। মাঝমাঠ ও রক্ষণ ঠিক রেখে সুযোগ পেলেই প্রতিপক্ষের বাধা গুঁড়িয়ে দেন। যেখানে অভিজ্ঞ প্যারিসিসকে লেফট ফরোয়ার্ড পজিশনে রেখে সেন্টারে ক্রমারিস বা পেটকোভিচকে নামান দালিচ। রাইট সাইডে প্যাসালিক বা ভলাসিকই ক্রোয়াট কোচের ভরসার নাম।

সম্ভাব্য একাদশ: ডমিনিক লিভাকোভিচ (গোলরক্ষক), জোসিপ জুরানকভিচ, দেজান লোভরেন, জিভার ডিওল, বোর্নো সোসা, লুকা মদ্রিচ, মার্সেলো ব্রোজোভিচ, মাতেও কোভাসিচ, মারিও পেস্যালিচ, আন্দ্রেজ ক্রামারিচ, ইভান পেরিসিচ।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত