আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

সাকিবকে নিয়ে অপেক্ষা, চট্টগ্রামে খেলবেন না তাসকিন

সাকিবকে নিয়ে অপেক্ষা, চট্টগ্রামে খেলবেন না তাসকিন

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান খেলবেন কি না, সে ব্যাপারে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাঁর ব্যাপারে আজ বিকেলের দিকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তবে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে পেসার তাসকিন আহমেদকে খেলানোর ঝুঁকি নেবে না বাংলাদেশ দল।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় উমরান মালিকের বল পিঠে লেগেছিল সাকিবের। তখন এক্স-রেতে কোনো সমস্যা ধরা না পড়লেও পেশিতে কোনো সমস্যা আছে কি না, সেটি পরীক্ষা করে দেখার জন্য আজ হাসপাতালে গিয়েছিলেন সাকিব। গতকাল মাঠে এলেও অনুশীলন করেননি তিনি। আজও মাঠে এসেই বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে চট্টগ্রামের একটি হাসপাতালে গিয়েছিলেন। যদিও পরে নেটে ব্যাটিং করতে দেখা গেছে বাংলাদেশ অধিনায়ককে। তাঁর ব্যাপারে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেছেন, ‘আমরা এখনো তাকে পর্যবেক্ষণ করছি। আজ বিকেলে সিদ্ধান্ত নেওয়া হবে। সে ঠিক আছে, তা নিশ্চিত হয়ে নিতে চাই। পাঁজর ও কাঁধ নিয়ে এখনো একটু ভুগছে। সে একটু ব্যাটিং করেছে (নেটে), আশা করি, তাতে সে আরেকটু স্বচ্ছন্দ হবে।’ এ দিকে প্রথম টেস্টে তাসকিনকে খেলানো হবে না বলে নিশ্চিত করেছেন ডমিঙ্গো। গতকাল সংবাদ সম্মেলনে এসে তাসকিন নিজেই বলেছিলেন, তাঁর খেলা অনিশ্চিত। পিঠের চোটের কারণে বেশ কিছুদিন ধরেই টেস্ট ক্রিকেটের বাইরে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ১ নম্বর পেসার তাসকিন। চোটের কারণে ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে না খেললেও ছিলেন শেষ ম্যাচে।

তবে চট্টগ্রামের মতো ব্যাটিং-সহায়ক কন্ডিশনে তাঁকে খেলাতে চায় না বাংলাদেশ দল, বলেছেন ডমিঙ্গো, ‘তাসকিনকে নিয়ে ঝুঁকি নেব না প্রথম টেস্টে। তাকে কিছু ইনজেকশন নিতে হয়েছে। চট্টগ্রামে এমন কন্ডিশনে এক-দেড় দিন বোলিং করা, তার জন্য হয়তো ভালো হবে না। প্রথম ম্যাচে তাকে বিশ্রাম দেব।’ চট্টগ্রাম টেস্টে উইকেটের পেছনে নুরুল হাসানই থাকবেন, সেটিওই জানিয়েছেন ডমিঙ্গো। গত মে মাসে দেশের মাটিতে সর্বশেষ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে উইকেটের পেছনে ছিলেন লিটন দাস। তবে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে উইকেটের পেছনে ছিলেন নুরুল। ডমিঙ্গো ভারতের বিপক্ষেও আস্থা রাখছেন নুরুলের ওপরই, ‘আমি চাই, সোহান (নুরুল) কিপিং করুক। ওয়েস্ট ইন্ডিজে শেষ টেস্টেও সে দুর্দান্ত ছিল। সে এ জন্য উপযুক্ত, ভালো কিপার। স্টাম্পের পেছনে একটা প্রতিদ্বন্দ্বিতার ভাব রাখে সব সময়, বেশ সরব। জায়গাটা তার প্রাপ্য। তার প্রতি আমার সমর্থন আছে। টেস্ট দলে তার পারফরম্যান্স ভালো। আমার মনে হয়, তার টেস্টে গড় ৪০-এর মতো। সে-ই কাল উইকেটকিপিং করবে।’


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত