আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

প্রথম সেমিফাইনালে লড়াইটা হবে সমানে সমান

প্রথম সেমিফাইনালে লড়াইটা হবে সমানে সমান

ছবি: এলএবাংলাটাইমস

ফুটবল ঐতিহ্য, ইতিহাস, ফিফা র‍্যাংকিং যাই বলুক, বিশ্বকাপের সেমিফাইনালে বড় দল, ছোট দল বলে কিছু থাকে না। কাতার বিশ্বকাপে তা একেবারেই নেই। একের পর এক কঠিন ধাপ পেরিয়ে যোগ্যতার দল হিসেবেই সেমিফাইনালে পা রেখেছে ৪ দল। সুতরাং আজ রাত ১টায় আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার মধ্যকার প্রথম সেমিফাইনালে লড়াইটা হবে সমানে সমান।

এই আসরে দুই দলের পারফরম্যান্সের সঙ্গে অতীত পরিসংখ্যানও সমতার জয়গানই গাইছে। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে চাপে পড়ে যাওয়া আর্জেন্টিনা অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায়। মেসি জাদুতে পরের দুই ম্যাচই জিতে সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই পা রাখে দ্বিতীয় রাউন্ডে। শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জমাট লড়াই করে জয়, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ সমতার পর মেসিরা সেমিফাইনালে উঠেছেন টাইব্রেকার নাটকে জিতে।

মুদ্রার উলটো পিঠে ক্রোয়েশিয়া এখনো পর্যন্ত কোনো ম্যাচে হারেনি। গ্রুপপর্বে এক জয়, দুই ড্রতে তারা শেষ ষোলোতে উঠে এফ গ্রুপের রানার্সআপ হিসেবে। পরের দুটি ধাপই তারা পেরিয়েছে মাঠের কঠিন লড়াইয়ের পর টাইব্রেকারে জিতে। মানে দুই দলই টাইব্রেকারে কোয়ার্টার ফাইনালের বেড়া পেরিয়ে আজকের সেমিফাইনালে। এই পথে দুই দলই নিজেদের স্নায়ুর পরীক্ষা এবং বজ্র-কঠোর মানসিকতার পরিচয় দিয়েছে। সুতরাং কাকে ফেভারিট আর কাকে আন্ডারডগ তকমা দেবেন?

পরিসংখ্যানের পাতায়ও দুই দলের সমতার গান। দুই দল এ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হয়েছে পাঁচ বার। তার দুটিতে জিতেছে আর্জেন্টিনা, দুটিতে ক্রোয়েশিয়া। অন্য ম্যাচটি ড্র। সেই ড্রটা ছিল দুই দলের প্রথম সাক্ষাত ১৯৯৪ সালে। আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার মধ্যে সমতা বিশ্বকাপ লড়াইয়েও। বিশ্বকাপে এর আগে দুবার মুখোমুখি হয়েছে দুই দল। এক বার আর্জেন্টিনা জিতেছে, এক বার ক্রোয়েশিয়া। আজ যে কোনো এক দলের এগিয়ে যাওয়ার পালা।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত