আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

জাকির-সাকিবদের দৃঢ়তায় চট্টগ্রাম টেস্ট পঞ্চম দিনে

জাকির-সাকিবদের দৃঢ়তায় চট্টগ্রাম টেস্ট পঞ্চম দিনে

দ্বিতীয় দিনই চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলের ভাগ্যে হার লেখা হয়ে যায়। ভারত টস জিতে ব্যাট করে প্রথম ইনিংসে ৪০৪ রান তোলে। জবাবে দ্বিতীয় দিন একশ’ রানের পরেই ৮ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসে অলআউট হয় ১৫০ রানে। চতুর্থ ইনিংসে দৃঢ়তা দেখিয়ে ওই টেস্ট পঞ্চম দিনে নেওয়াই যেন স্বাগতিকদের সাফল্য। প্রথম ইনিংসে বিপর্যয়ে পড়লেও বাংলাদেশকে ফলোঅন করায়নি ভারত। দ্বিতীয় ইনিংসে তারা ২ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করে। বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৫১৩ রান। ওই রান চাপায় পড়ে ৬ উইকেটে ২৭২ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ। ভারতের চেয়ে এখনও পিছিয়ে আছে ২৪১ রানে।

দ্বিতীয় ইনিংসে দুই তরুণ ওপেনার নাজমুল শান্ত ও জাকির হাসান ভালো শুরু করেন। তারা ১২৪ রানের জুটি গড়েন। শান্ত ফিরে যাওয়ার আগে খেলেন ১৫৬ বলে সাত চারে ৬৭ রানের ইনিংস। অভিষিক্ত ওপেনার জাকির ২২৪ বলের মুখোমুখি হয়ে ১০০ রান করেন। ১২টি চারে অভিষেকে সেঞ্চুরির কীর্তি গড়েন। এরপর লিটন দাস ও মুশফিকুর রহিম সেট হয়েও ব্যর্থ হয়ে ফিরে যান। লিটন খেলেন ৫৯ বলে ১৯ রানের ইনিংস। মুশফিকুর ৫০ বলে ২৩ রানের ইনিংস খেলেন। ব্যর্থ হন নুরুল হাসান (৩)। তবে সাকিব আল হাসান ৬৯ বলে ৪০ রানের হার না মানা ইনিংস খেলে দিন শেষ করেছেন। তাকে সঙ্গ দিয়েছেন মিরাজ। এর আগে ভারতের হয়ে প্রথম ইনিংসে চেতেশ্বর পূজারা ৯০ রানের ইনিংস খেলেন। শ্রেয়াস আয়ার করেন ৮৬ রান। ঋষভ পান্ত ঝড়ো ৪৬ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে ওপেনার শুভমন গিল ১১০ রান করেন। প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পান তিনি। চেতেশ্বর পূজারা ১০২ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশ দলের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। মিরাজ ২৫ রান করে সাজঘরে ফেরেন। এছাড়া জাকির হোসেন ও লিটন দাস সেট হয়ে আউট হন। তারা যথাক্রমে ২০ ও ২৪ রানের ইনিংস খেলেন। প্রথম ইনিংসে বাংলাদেশ দলের পক্ষে বল হাতে মিরাজ ও তাইজুল চারটি করে উইকেট নেন। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে লেগ স্পিনার কুলদীপ এবং তিন উইকেট নিয়ে সিরাজ বাংলাদেশ দলকে ধসিয়ে দেন। দ্বিতীয় ইনিংসে অক্ষর প্যাটেল নিয়েছেন তিন উইকেট।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত