আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

সাকিবদের বড় হারে শেষ চট্টগ্রাম টেস্ট

সাকিবদের বড় হারে শেষ চট্টগ্রাম টেস্ট

বাংলাদেশের লক্ষ্য ছিল ৫১৩ রানের। যেটি টপকাতে ইতিহাসই গড়তে হতো সাকিব-মুশফিকদের। কারণ টেস্ট ইতিহাসেই ৪১৮ রানের বেশি তাড়া করার রেকর্ড নেই। তবে বাংলাদেশকে আশা দেখিয়েছি দ্বিতীয় ইনিংসের ওপেনিং জুটি। ভারতের বিপক্ষে রেকর্ড জুটি গড়েও শেষ পর্যন্ত পেরে উঠলো না বাংলাদেশ। এত বড় লক্ষ্যে নেমে বাংলাদেশ অলআউট হয়েছে ৩২৪ রানে। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ১৮৮ রানের বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। ২২ ডিসেম্বর ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি।

দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৭২ রান নিয়ে পঞ্চম দিন শুরু করেছিল বাংলাদেশ। উইকেটে অধিনায়ক সাকিবের সঙ্গে ছিল ফর্মে থাকা মিরাজ। সাকিব একপ্রান্ত থেকে খেললেও দিনের তৃতীয় ওভারে মিরাজকে হারাল বাংলাদেশ। মোহাম্মদ সিরাজের বলে যাদবকে ক্যাচ দেন মিরাজ। তার বিদায়ে ভাঙে ৪২ রানের জুটি, মিরাজ করেন ১৩ রান।

মিরাজের বিদায়ের পর আগ্রাসী হয়ে উঠেন সাকিব। তবে সাকিব এভাবে অনেকক্ষণ টিকতে পারেননি। ব্যক্তিগত ৮৪ রানের মাথায় কুলদ্বীপ যাদবের বলে লাইন মিস করে সরাসরি বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক। তারপর বাকিরা আর দাঁড়াতেই পারেননি। ৪ রানের মধ্যে ভারত তুলে নিয়েছে বাকি দুই উইকেট। তাইজুল ইসলাম ৪ আর এবাদত আউট হন শূন্য রানে। অক্ষর প্যাটেল ৭৭ রান খরচায় নেন ৪টি উইকেট। ৩ উইকেট শিকার প্রথম ইনিংসে ফাইফার নেওয়া কুলদ্বীপ যাদবের।

গতকাল বাংলাদেশের হয়ে অভিষিক্ত জাকির হাসান ঠিক ১০০ রান করেছিলেন। ভারতের হয়ে ৪ উইকেট পেয়েছেন অক্ষার প্যাটেল। ৩ উইকেট নিয়েছেন কুলদ্বীপ যাদব। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৪০৪ রান তুলেছিল ভারত। পরে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৫০ রানেই। ভারত ২ উইকেটে ২৫৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ৫১২ রানের। সাকিব আল হাসানের দল শেষ পর্যন্ত গুটিয়ে গেল ৩২৪ রানে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত