আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ম্যাচ সিডিউল: ১৮ ডিসেম্বর

ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ম্যাচ সিডিউল: ১৮ ডিসেম্বর

ছবি: এলএবাংলাটাইমস

রবিবার (১৮ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ক্যালিফোর্নিয়া সময় সকাল ৭টায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা- ফ্রান্স।

ফাইনালের এই লড়াইয়ে পরিসংখ্যান কথা বলছে আর্জেন্টিনার পক্ষেই। এখন পর্যন্ত দুই দলের মুখোমুখি লড়াই হয়েছে ১২ বার। আর্জেন্টিনার জয় ৬টিতে, ফ্রান্স জিতেছে ৩টি। ৩টি ম্যাচ হয়েছে ড্র।

বিশ্বকাপেও আর্জেন্টিনার পাল্লা ভারি। তিনবারের দেখায় দুইবারই ফ্রান্সকে হারিয়েছে আলবিসেলেস্তেরা। মজার ব্যাপার হলো, ইতিহাসে দুই দলের প্রথম দেখাটাই ছিল বিশ্বকাপে। ১৯৩০ সালে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

এরপর ১৯৭৮ বিশ্বকাপে আরেকবার মুখোমুখি হয়েছিল ফ্রান্স-আর্জেন্টিনা। সেবারও আর্জেন্টিনা জেতে, ফ্রান্সকে হারায় ২-১ গোলে।

তবে ২০১৮ বিশ্বকাপে সর্বশেষ লড়াইয়ে জয়ী দলটির নাম ফ্রান্স। সেবার শেষ ষোলোতেই দেখা হয়ে গিয়েছিল দুই দলের। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারায় ফ্রান্স।

ফলে পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও ফর্মের বিচারে এই ফ্রান্স ভয়ংকর। তাদের আত্মবিশ্বাসের রসদ হতে পারে, সর্বশেষ মুখোমুখি দেখায় আর্জেন্টিনাকে হারানোর অতীত। তারা জিতেছে সর্বশেষ বিশ্বকাপের ট্রফিটিও।

লড়াইটা তাই হবে সেয়ানে সেয়ানে। জমজমাট একটি ফাইনালের অপেক্ষা তাই করতেই পারেন ফুটবলপ্রেমীরা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত