আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

মেসির জার্সিতেই অনুশীলনে সাকিব

মেসির জার্সিতেই অনুশীলনে সাকিব

কাতার বিশ্বকাপের ফাইনাল হয়ে গেছে আরো এক দিন আগে। কিন্তু বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের ফুটবল উন্মাদনা এখনো কমেনি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের রাতে তিনি মেসির জার্সি পরে মাঝরাতে রাস্তায় নেমেছিলেন। আজ তাকে দেখা গেল আর্জেন্টিনার জার্সি গায়ে মিরপুরে অনুশীলন করতে।

বাংলাদেশ অধিনায়ক নেমেছেন লিওনেল মেসির আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেই! আগে থেকেই সকলের জানা, লিওনেল মেসির ডাই হার্ড ফ্যান বাংলাদেশ অধিনায়ক সাকিব। মেসির জন্য তিনি আর্জেন্টিনা, বার্সেলোনা ও পিএসজি'র ভক্ত।

আর্জেন্টিনার জার্সিতে মেসি জিতেছেন বিশ্বকাপ। সেই রোমাঞ্চে এখনও ডুবে আছেন সাকিব। তাইতো জাতীয় দলের অনুশীলনে মেসির জার্সি গায়ে চলে আসেন মিরপুরের সবুজ গালিচায়।

ঢাকা টেস্টকে সামনে রেখে মঙ্গলবার দুপুর ২টায় অনুশীলনে নামে বাংলাদেশ দল। গা গরমের জন্য শুরুতে দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলেন সাকিব, লিটনরা। ড্রেসিংরুম থেকে সাকিব বের হন আর্জেন্টিনার জার্সিতে। মেসির নাম ও নম্বর দেওয়া জার্সিতে বেশ উল্লসিত লাগছিল তাকে। ফুটবল নিয়ে মেতে উঠেন আনন্দে। 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত