আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

মেসিদের ছাদখোলা বাসে ব্রিজ থেকে সমর্থকদের লাফ

মেসিদের ছাদখোলা বাসে ব্রিজ থেকে সমর্থকদের লাফ

ছাদখোলা বাসে চলছিল বিশ্বকাপ ট্রফি নিয়ে লিওনেল মেসিদের উদযাপন। স্বাভাবিকভাবেই সমর্থকদেরও আনন্দ-উৎসব হয়ে পড়েছিল লাগামহীন। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের রাস্তায় ছিল না তিল ধারণের জায়গাও। এর মধ্যেই ঘটে গেল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। মেসিদের বহনকারী বাস ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় নিরাপত্তা নিয়ে শঙ্কা আরও বেড়ে যায়। ব্রিজ থেকে লাফ দিয়ে মেসিদের বাসে পড়েছেন ভক্ত ও সমর্থকেরা।

জানা গেছে, মেসিরা রিচেরি হাইওয়েতে আসার সময় ব্রিজের ওপর থেকে দু'জন সমর্থক লাফ দেন বাসের ছাদের ওপর। খেলোয়াড়েরা বারবার নিষেধ করলেও কাজ হয়নি। দু'জনের একজন বাসের ছাদে পড়েন। খেলোয়াড়েরা রক্ষা করেন যেন কোনও বিপদ না হয়। আরেক সমর্থক বাসের পেছনে কিছুক্ষণ ঝুলে থাকার পর ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম 'টিওয়াইসি স্পোর্টস' জানিয়েছে, বিশ্বকাপ জয়ের এই উৎসবে অংশ নিতে বুয়েন্স আয়ার্সের রাস্তায় প্রায় ৫০ লাখ জনতার ঢল নামে। বিজয়ের আনন্দ উদ্‌যাপনের সময় হতাহতের ঘটনাও জানা গেছে। এখন পর্যন্ত ১৮ জনের আহতের ঘটনা জানা গেছে। 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত