আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

স্টোকসকে টপকে সেরা তিনে সাকিব

স্টোকসকে টপকে সেরা তিনে সাকিব

চট্টগ্রাম টেস্টে বলে হাত ঘুরিয়েছেন মাত্র ১২ ওভার, ২৬ রান দিয়ে উইকেটশূন্য। তবে ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে খেলেছেন ১০৮ বলে ৮৪ রানের আক্রমণাত্মক ইনিংস। যে ইনিংসের সুবাদে টেস্ট র‍্যাঙ্কিংয়ের অলরাউন্ডার তালিকায় সেরা তিনে উঠে গেছেন সাকিব আল হাসান। সাকিবের উত্থানে এক ধাপ পিছিয়ে চারে নেমে গেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। সাকিব বর্তমানে ওয়ানডে এবং টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ অবস্থান করছেন।

বাংলাদেশ-ভারত সিরিজের চট্টগ্রাম টেস্ট শেষে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মুশফিকুর রহিমেরও। দুই ইনিংসে ২৩ ও ২৮ রান করে দুই ধাপ এগিয়ে অবস্থান করছেন ১৯ নম্বরে। উন্নতি হয়েছে ভারতের চেতেশ্বর পুজারা এবং শুবমান গিলেরও। প্রথম ইনিংসে ৯০ এবং দ্বিতীয় ইনিংসে ১০২ রানে অপরাজিত থাকা পূজারা ব্যাটসম্যানদের তালিকায় উঠে গেছেন ১৬ নম্বরে। দ্বিতীয় ইনিংসে ১১০ রান করা শুবমান ১০ ধাপ এগিয়ে আছেন যৌথভাবে ৫৪তম স্থানে।

টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষেই আছেন অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেন। তবে দ্বিতীয় স্থানে থাকা স্টিভেন স্মিথ এক ধাপ নেমে গেছেন। করাচি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৭৮ ও ৫৪ রানের ইনিংস খেলে দুইয়ে উঠে এসেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্রিসবেন টেস্টে ৯৬ বলে ৯২ রানের ইনিংস খেলা ট্রাভিস হেড প্রথমবারের মতো সেরা পাঁচে উঠে এসেছেন। ইংল্যান্ডের জো রুটের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটসম্যান।

বোলারদের মধ্যে উল্লেখযোগ্য উল্লম্ফন হয়েছে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদার। অস্ট্রেলিয়ার বিপক্ষে উভয় ইনিংসে ৪টি করে মোট ৮ উইকেট নেন তিনি। চার ধাপ এগিয়ে বোলারদের মধ্যে ৩ নম্বরে অবস্থান তাঁর। এই বিভাগে প্রথম ও দ্বিতীয় স্থান ধরে রেখেছেন প্যাট কামিন্স ও জিমি অ্যান্ডারসন। অলরাউন্ডারদের তালিকায় সাকিবের আগের দুটি স্থানে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত