আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ভারতকে ১৪৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ

ভারতকে ১৪৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ

প্রথম সেশনে চার উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় সেশনে হারায় তিন উইকেট। শেষ সেশনে আরো তিন উইকেট হারিয়ে অলআউটের আগে বাংলাদেশের সংগ্রহ ২৩১ রান। এতে ভারত পায় ১৪৫ রানের টার্গেট। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ রান লিটনের, ৭৩।

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষ বেলায় ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে সাকিব-তাইজুল ঘূর্ণিতে ৩১৪ রানে গুটিয়ে যায় সফররত ভারত। ৮৭ রানের লিড পায় লোকেশ রাহুলরা। মিরপুর শেরে বাংলায় ৮০ রানে পিছিয়ে থেকে ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ।

দিনের দ্বিতীয় ওভারে শান্ত ফেরেন ৩১ বলে ৫ রান করে। মুমিনুল ভালো শুরু করলেও টিকতে পারেননি। সিরাজের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ৫ রান করা মুমিনুল। সাকিব ভালোই শুরু করেছিলেন, কিন্তু উনাদকাট আসতেই উইকেট বিলিয়ে দিয়ে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক। ৩৬ বলে ১৩ রান করেন সাকিব। দলীয় ৭০ রানে অক্ষর প্যাটেলের বলে এলবির শিকার হন মুশফিক(৯)।

এরপর টাইগার ওপেনার জাকির হাসানের ফিফটিতে লিড নেওয়া শুরু করে স্বাগতিকরা। কিন্তু বেশিক্ষণ টিকতে পারলেন না জাকির। উমেশের বলে থামে ১৩৫ বলে জাকিরের ৫১ রানের ধৈর্যশীল ইনিংস। মিরাজের বিদায়ের পর লিটনের সঙ্গে জুটি বাঁধেন সোহান। সপ্তম উইকেট জুটির রান ৪৬ হতেই অক্ষরের বলে স্ট্যাম্পড হন নুরুল হাসান সোহান। তিনি ২৯ বলে ২ চার ও ১ ছক্কায় ৩১ রান করে সাজঘরে ফেরেন।

বলতে গেলে রান করেছেন লিটনই। একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলেন তিনি। এটা তার টেস্ট ক্যারিয়ারের ১৫তম ফিফটি। কিন্তু লিটনের প্রতিরোধ বেশিদূর এগোয়নি। সিরাজের বলে স্ট্যাম্প উড়ে যাওয়ার আগে ৭ চারে ৯৮ বলে ৭৩ রান করেন লিটন। তার বিদায়ে ভাঙে তাসকিনের সঙ্গে ৭৬ বল স্থায়ী ৬০ রানের জুটি। শেষ ব্যাটসম্যান হিসেবে রান আউট হয়েছেন খালেদ আহমেদ। ৯ বল খেলে ৪ রান করেন তিনি। তাসকিন আহমেদ ৩১ রানে অপরাজিত থাকেন। তার আগে লিটন কুমার সর্বোচ্চ ৭৩, জাকির হাসান ৫১ ও নুরুল হাসান ৩১ রান করে আউট হন। বল হাতে ভারতের অক্ষর প্যাটেল ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সিরাজ।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত