আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক আফ্রিদি

পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক আফ্রিদি

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক শহিদ খান আফ্রিদি। তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে এ দায়িত্ব পালন করবেন। আফ্রিদির সঙ্গে আরও সদস্য থাকছেন আব্দুর রাজ্জাক ও রাও ইফতেখার আঞ্জুম। পিসিবি ম্যানেজমেন্ট কমিটির সদস্য হারুন রশিদ থাকছেন আহবায়ক হিসেবে। নতুন এই কমিটির প্রথম কাজ হবে করাচীতে আগামী বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজের জন্য ওয়ানডে দল বাছাই করা।

অন্তর্বর্তীকালীন এই নির্বাচক কমিটিকে স্বাগত জানিয়েছেন পিসিবি প্রেসিডেন্ট নাজাম শেঠি, 'আমি অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাচক কমিটিকে স্বাগত জানাই এবং কোনো সন্দেহ নেই যে সীমিত সময় থাকা সত্ত্বেও তারা কার্যকরী এবং সাহসী সিদ্ধান্ত নেবে যা আমাদের নিউজিল্যান্ড সিরিজে একটি শক্তিশালী এবং প্রতিযোগিতামূলক দল তৈরি করতে সাহায্য করবে।' 

শেঠি বলেন, 'শহিদ আফ্রিদি একজন আক্রমণাত্মক ক্রিকেটার ছিলেন যিনি কোনো ভয় ছাড়া ক্রিকেট খেলেছেন। তার ২০ বছরের ক্রিকেট অভিজ্ঞতা আছে। সব ফরম্যাটে অংশ নিয়ে সে সফল হয়েছে, তরুণদের সাহায্য করেছে। আমাদের মতে মডার্ন ক্রিকেটে সবচেয়ে যোগ্য। আমি তার ব্যাপারে আত্মবিশ্বাসী। সে সেরা ক্রিকেটারদের নির্বাচন করবে এবং দলকে সাফল্য পেতে সাহায্য করবে।'

এদিকে তার প্রতি বিশ্বাস দেখানোর জন্য শেঠিকে ধন্যবাদ জানিয়েছেন আফ্রিদি, 'পিসিবি ম্যানেজমেন্ট কমিটি এই দায়িত্ব আমাকে দেওয়ায় আমি সম্মানিত বোধ করছি এবং আমার সামর্থ্য অনুযায়ী এই দায়িত্ব পালনে কোনো ত্রুটি রাখব না।'


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত