আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

রোনালদোর মতো ম্যাচ শেষের আগেই স্টেডিয়াম ছাড়লেন নেইমার

রোনালদোর মতো ম্যাচ শেষের আগেই স্টেডিয়াম ছাড়লেন নেইমার

বিশ্বকাপ শেষ করে ক্লাবের হয়ে মাঠে ফিরেই ‘বিতর্কিত’ নেইমার জুনিয়র। র্স্টাসবার্গের বিপক্ষে লিগ ম্যাচের ৬২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান তারকা। ডাইভ দিয়ে পেনাল্টি আদায়ের চেষ্টা করেছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ। ‘অভিনয়’ করায় ম্যাচ রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে লাল কার্ড দিয়ে মাঠ ছাড়তে বলেন।

ওই ঘটনায় তাৎক্ষনিক প্রতিক্রিয়া দেখান নেইমার। রেফারির সঙ্গে তর্কে জড়ান তিনি। তাকে কার্ড দেখানোর কারণ জানতে চান। কিন্তু তাতেও রাগ করেনি তার। মাঠ ছাড়া করার কিছুক্ষণ পরই স্টেডিয়াম থেকে বেরিয়ে যান নেইমি। অর্থাৎ ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোলে করে এমবাপ্পের জার্সি খুলে উদযাপন করা দেখতে পারেননি পিএসজির নাম্বার টেন।

তার ম্যাচ শেষের আগে মাঠ ছাড়ার বিষয়টি জানিয়েছে সংবাদ মাধ্যম এল ইকুইপে এবং কানালা প্লাস। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিস্টিয়ানো রোনালদো দু’বার এরিক টেন হাগের অধীনে ম্যাচ শেষ হওয়ার আগে মাঠ ছেড়ে বেরিয়ে যান। ওই ঘটনায় টেন হাগ রোনালদোকে শাস্তিও দেন। তাকে এক ম্যাচ দল থেকে বাদ দিয়ে রাখেন। এসব নানান কারণে মৌসুমের মাঝে ম্যানইউ কর্তৃপক্ষ রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছে।

রোনালদোর পথে হেঁটে নেইমারও কি নিজের পিএসজি ক্যারিয়ার জটিল করে তুললেন? বিশ্বকাপ শেষ হওয়ার পরই সংবাদ মাধ্যম দাবি করেছে, ব্রাজিলিয়ান তারকাকে পিএসজিতে চান না এমবাপ্পে। ওদিকে চেলসি নাকি নেইমারকে দলে নেওয়ার কথা ভাবছে। নেইমার খেলোয়াড় সুলভ আচরণ করতে ব্যর্থ হওয়ায় জল এখন কতদূর গড়ায় সেটাই দেখার বিষয়।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত