আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

সাত বছর পর টাইগারদের বিপক্ষে খেলতে আসছে ইংল্যান্ড

সাত বছর পর টাইগারদের বিপক্ষে খেলতে আসছে ইংল্যান্ড

ছবি: এলএবাংলাটাইমস

নতুন বছরের শুরু থেকেই ব্যস্ততা শুরু হয়ে যাবে বাংলাদেশ দলের। কারণ নবম বিপিএল আসর শুরু জানুয়ারির ৬ তারিখ থেকে, যা শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। এর পরপরই দীর্ঘ সাত বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড দল।

দুই দলের এই সিরিজ শুরু হবে মার্চ মাসের শুরু থেকে।
গতকাল মঙ্গলবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও বিসিবির পক্ষ থেকে সিরিজের চূড়ান্ত সূচি নিশ্চিত করা হয়েছে। সীমিত ওভারের সিরিজটি হবে ঢাকা ও চট্টগ্রাম, এ দুই ভেন্যুতে। আগামী ১ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে এই দুই দল।

এর আগে ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসবে ইংলিশরা। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ ঢাকায় হলেও শেষ ওয়ানডে ম্যাচটি হবে চট্টগ্রামে।এছাড়া ওয়ানডে সিরিজের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে টি-২০ ফরম্যাটে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। টি-২০ সিরিজের প্রথম ম্যাচ হবে চট্টগ্রামে। আগামী ৯ মার্চ হবে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। এরপর দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়।

এর আগে, ২০১৬ সালে বাংলাদেশ সফরে এসে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে জয় পায় ইংল্যান্ড, এছাড়া দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত