আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

পেলেকে শ্রদ্ধা জানাতে গিয়ে সেলফি, সমালোচিত ফিফা সভাপতি

পেলেকে শ্রদ্ধা জানাতে গিয়ে সেলফি, সমালোচিত ফিফা সভাপতি

ফের বিতর্কের মুখে পড়লেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পেলের শেষকৃত্যে গিয়ে খোলা কফিনের সামনে হঠাৎ নিজের মুঠোফোনটি বের করে ছবি তোলেন ইনফান্তিনো। এতেই সমালোচিত হচ্ছেন ফিফা সভাপতি।

পেলেকে শেষশ্রদ্ধা জানাতে তার কফিন সোমবার নেওয়া হয়েছিল সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে। ক্যারিয়ারের শেষ দুই বছর নিউইয়র্ক কসমসে খেলেছেন পেলে। এর আগে ক্যারিয়ারের শুরু থেকে ১৮টি বছর পেলে খেলেছেন সান্তোসে। মারা যাওয়ার আগে নিজেই বলে গিয়েছিলেন, তার শবদেহ যেন সান্তোসের মাঠে নিয়ে যাওয়া হয়।

পেলেকে যেন মানুষ শেষবারের মতো একবার দেখতে পায়, এ কারণে খুলে রাখা হয়েছিল কফিনের ঢাকনা। আর সেই খোলা কফিনের সামনে সেলফি তোলেন ইনফান্তিনো। তার সেলফিতে ছিলেন না পেলের পরিবারের কেউ। সমালোচনাটা হচ্ছে এ কারণেই। তার সেলফিতে ছিলেন দক্ষিণ আমেরিকান ফুটবলের কর্তাব্যক্তিরা।

সেলফি তোলার পরই পেলের স্ত্রী মার্সিয়া ও ছেলে এদিনিওকে সমবেদনা জানাতে দেখা গেছে ফিফা সভাপতিকে। কিন্তু তারপরও সমালোচনা থেকে রেহাই পাননি ফিফা সভাপতি। পেলের খোলা কফিনের সামনে হাসিমুখে ইনফান্তিনোর সেলফি অনেক সমর্থকই ভালোভাবে নেয়নি। ইনফান্তিনো সেলফি তোলার একটু পর সেখানে এক ব্যক্তি এসে দাঁড়ান। ইনফান্তিনোর সঙ্গে সেলফি তোলার জন্য মুঠোফোন বের করেছিলেন তিনি। কিন্তু ওই ব্যক্তিকে সেলফি তুলতে দেওয়া হয়নি।

পরে পেলেকে নিয়ে আবেগি এক বার্তা দেন ইনফান্তিনা। স্থানীয় সংবাদকর্মীদের ফিফা সভাপতি বলেছেন, 'আমরা বিশ্বের প্রতিটি দেশকে অনুরোধ করব তাদের একটি স্টেডিয়াম যেন পেলের নামে নামকরণ করা হয়।'


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত