আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

টেনিসকে বিদায় জানাচ্ছেন সানিয়া মির্জা

টেনিসকে বিদায় জানাচ্ছেন সানিয়া মির্জা

অবসরের চিন্তাভাবনা শুরু করেছিলেন গতবছরই। সেবার সানিয়া মির্জা ঘোষণা করে করেছিলেন, ইউএস ওপেন খেলেই পেশাদার টেনিস থেকে অবসর নেবেন। তবে চোটের কারণে যুক্তরাষ্ট্র ওপেনে অংশ নিতে পারেননি। অবসরের সিদ্ধান্তও বদলে যায়।

নতুন বছরের শুরুতেই ভারতীয় টেনিসের পোস্টার গার্ল জানিয়ে দিলেন, এবার পাকাপাকিভাবে র‍্যাকেট তুলে রাখছেন তিনি। ছয় বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ভারতীয় টেনিস তারকা জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে দুবাই টেনিস প্রতিযোগিতা খেলে টেনিসকে বিদায় জানাবেন। সানিয়া জানান, 'আমি ভেবেছিলাম ইউএস ওপেন খেলে অবসর নেব।

কিন্তু প্রতিযোগিতার আগেই ডান হাতের কনুইয়ে চোট পেয়েছিলাম। আমি সব সময় নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করি। চাইনি চোটের কারণে অবসর নিতে বাধ্য হই। ঠিক করেছিলাম, খেলেই অবসর নেব। তাই দুবাই টেনিস প্রতিযোগিতা খেলে র‍্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছি।'

তিনি আরও বলেন, '৩৬ বছর বয়স হল। শরীর আর পারছে না। মানসিক ভাবে হয়তো এখনও চাঙ্গা আছি। কিন্তু মানসিক শক্তি দিয়ে কত দূর টানা যায়? ২০ বছর তো খেললাম। এখন জীবনে অনেক কিছু বদলেছে। প্রতি দিন আর অত ধকল নিতে পারছি না।'

সানিয়া মির্জাকে এখনও পর্যন্ত ভারতের সর্বশ্রেষ্ঠ টেনিস খেলোয়াড়ের মর্যাদা দেওয়া হয়। তার ঝুলিতে ছয়টি গ্র্যান্ড স্ল্যাম ডাবলস শিরোপা আছে। এ ছাড়া ২০১৬ সালে অস্ট্রেলিয়া ওপেনে মহিলাদের ডাবলস শিরোপা জিতেন তিনি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত