আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

'নেইমার' রোনালদো কিংবা রোনালদিনিওর চেয়ে পিছিয়ে

'নেইমার' রোনালদো কিংবা রোনালদিনিওর চেয়ে পিছিয়ে

ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছেন ২০০২ সালে। এসি মিলানের হয়ে জিতেছেন ক্লাব ফুটবলে সবচেয়ে আরাধ্য শিরোপা চ্যাম্পিয়নস লিগ। এর আগে ১৯৯৯ সালে জিতেছেন ব্যালন ডি’অর। ব্রাজিলের জার্সি গায়ে বিশ্বকাপ ছাড়াও রিভালদো জিতেছেন কোপা আমেরিকা ও কনফেডারেশনস কাপের শিরোপা। ব্রাজিলের অন্যতম সেরা এই প্লে–মেকার মনে করেন, এবারের বিশ্বকাপের শিরোপাটা আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রাপ্যই ছিল। নেইমারের সঙ্গে পেলের তুলনায় তিনি যেতে চান না। তাঁর সবচেয়ে বড় কারণ বিশ্বকাপই।

রিভালদো ব্রাজিলের তারকাদের মধ্যে পেলেকে রাখতে চান সবার ঊর্ধ্বে। তবে রোনালদো নাজারিও কিংবা রোনালদিনিওদের সঙ্গে তুলনায় নেইমার পিছিয়েই থাকবে বলে মনে করেন রিভালদো, ‘ব্রাজিল সব সময়ই দারুণ খেলোয়াড়দের জন্ম দেয়। কিন্তু পেলের সমপর্যায়ের আর কেউ আসেননি। তবে রোনালদো কিংবা রোনালদিনিওর পর্যায়ের খেলোয়াড়দের সঙ্গে তুলনায় নেইমার বেশ পিছিয়েই থাকবে। সে এখনো ব্যালন ডি’অর কিংবা বিশ্বকাপ জিততে পারেনি। তবে আমি মনে করি, নেইমার দারুণ খেলোয়াড়। বিশ্বের অন্যতম সেরা হওয়ার যোগ্যতা তাঁর আছে। আমি বিশ্বাস করি সে সেটিই হবে।’

একটি ব্রিটিশ ফুটবল ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে রিভালদো পেলের প্রতি জানিয়েছেন শ্রদ্ধা। তাঁর কাছে প্রয়াত কিংবদন্তি সব সময়ই ফুটবলের রাজা, ‘পেলে আমার দৃষ্টিতে সব সময়ই ফুটবলের রাজা। আমি তাঁকে খেলতে দেখিনি। তবে তাঁর খেলার সব ভিডিও, গোলের ভিডিও আমার দেখা। ভিডিওগুলো দেখে আমার ধারণা হয়েছে, পেলে অন্য ধারার একজন ফুটবলার। অন্যদের চেয়ে আলাদা। বিশেষ কেউ। সর্বকালের সেরা কে, এ নিয়ে সব সময়ই বিতর্ক চলে। তবে আমি মনে করি, একেক সময়ে একে ধরনের সেরা খেলোয়াড়ের আবির্ভাব হয়। সেই সময়ে তিনি নিজের গল্পটা তৈরি করেন তাঁর প্রতিভা দিয়েই। তাঁদের দেখে ফুটবলপ্রেমীরা আনন্দ পান, তাঁদের খেলা ফুটবলপ্রেমীদের মন ভরিয়ে দেয়।’

পেলের সঙ্গে নিজের প্রথম সাক্ষাতের স্মৃতিচারণা করেছেন রিভালদো, ‘আমার তাঁর সঙ্গে প্রথম দেখা হয় ১৯৯৯ কিংবা ২০০০ সালের দিকে। তাঁর সামনে দাঁড়াতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করেছি। একধরনের শ্রদ্ধাবোধ কাজ করছিল। তাঁর সামনে যেতে পেরে রীতিমতো গর্বিত লাগছিল নিজেকে। শেষবার তাঁর সঙ্গে দেখা হয়েছে সাও পাওলোর একটি অনুষ্ঠানে। সঠিক দিনক্ষণ মনে নেই।’

এবারের বিশ্বকাপ কেন আর্জেন্টিনার প্রাপ্য ছিল, তাঁর ব্যাখ্যায় বার্সেলোনা ও এসি মিলানের সাবেক এই তারকা বলেছেন, ‘আর্জেন্টিনার গোটা দল বিশ্বকাপের জন্য মুখিয়ে ছিল। তারা এক হয়ে লড়েছে বিশ্বকাপের জন্য। বিশ্বকাপ সহজ কিছু নয়, অনেক দেশই বিশ্বকাপ জিততে চায়। লড়াইটা কঠিন।’

মেসি কিংবা এমবাপ্পের হাতেই পরবর্তী ব্যালন ডি’অর দেখছেন রিভালদো। তবে ব্যালন ডি’অরে চ্যাম্পিয়নস লিগ জয়টা বড় অবদান রাখবে বলে মনে করেন বার্সেলোনার সাবেক এই খেলোয়াড় , ‘বিশ্বকাপ জেতায় মেসি ব্যালন ডি’অর পেতে পারে। এমবাপ্পেও পেতে পারে। তবে অনেক কিছুই নির্ভর করছে চ্যাম্পিয়নস লিগের ওপর। এখনো তো হাতে কিছু সময় আছে। দেখাই যাক।’

শেয়ার করুন

পাঠকের মতামত