আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বিসিবির কেন্দ্রীয় চুক্তি ঘোষণা, নতুন মুখ জাকির-হাসান

বিসিবির কেন্দ্রীয় চুক্তি ঘোষণা, নতুন মুখ জাকির-হাসান

নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতবারের মতো এবারও কেন্দ্রীয় চুক্তিতে স্থান পেয়েছেন ২১ ক্রিকেটার। প্রথমবারের মতো চুক্তিতে স্থান পেয়েছেন জাকির হাসান ও হাসান মাহমুদ। লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে রাখা হয়েছে সব সংস্করণের চুক্তিতে।

টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় মুশফিকুর রহিম আছেন ওয়ানডে ও টেস্টের চুক্তিতে। টেস্ট থেকে আগেই অবসর নেওয়া মাহমুদউল্লাহ গত বিশ্বকাপে জায়গা হারান টি-টোয়েন্টি দলেও। সাবেক এই অধিনায়ককে রাখা হয়েছে কেবল ওয়ানডের চুক্তিতে। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আছেন দুই সংস্করণের চুক্তিতে। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ইয়াসির আলি, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম ও মোহাম্মদ নাঈম শেখ।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২১ ক্রিকেটার হলেন:

টেস্ট: লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও জাকির হাসান।

ওয়ানডে: লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ও শরিফুল ইসলাম।

টি-টোয়েন্টি: লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন ও হাসান মাহমুদ।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত