আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

প্রথমবারের মত ফুটবল মাঠে সাদা কার্ড দেখালেন রেফারি

প্রথমবারের মত ফুটবল মাঠে সাদা কার্ড দেখালেন রেফারি

ফুটবল মাঠে রেফারিদের সাধারণত দুই ধরনের কার্ড ব্যবহার করতে দেখা যায়। খেলার মাঠে সচরাচর হলুদ ও লাল কার্ড দেখিয়ে থাকেন ম্যাচ রেফারিরা। লাল ও হলুদ কার্ডের উপর নির্ভর করে শাস্তির মাত্রা। এই দুটো কার্ড রেফারিরা দেখাচ্ছেন সেই ১৯৭০ সাল থেকেই।

এবার সমর্থকদের থেকে শুরু করে গোটা বিশ্ব নতুন একটি কার্ডের সঙ্গে পরিচিত হল। যার প্রথম ব্যবহার হয়ে গেল পর্তুগালের মাটিতে। ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল মাঠে সাদা কার্ড দেখালেন রেফারি। পর্তুগালের বেনফিকা নারী দল ও স্পোর্টিং নারী দলের মধ্যকার ম্যাচে ঐতিহাসিক এই ঘটনাটি ঘটেছে।

ম্যাচ চলাকালীন একজন ফুটবলার হঠাৎ মাঠে অসুস্থ হয়ে পড়ে। তাকে তাৎক্ষনিক সেবা দেওয়ার জন্য দুই দলের মেডিক্যাল স্টাফ মাঠের মধ্যে দৌড়ে আসে। ঠিক তখনই রেফারি দেখালেন সাদা কার্ড। লিসবনের স্টেডিয়ামে থাকা সমর্থকরা রেফারিকে সাদা কার্ড তুলে ধরতে দেখে অবাক হলেও পরে তারাও ইতিহাসের সাক্ষী থাকতে পেরে আপ্লুত। মূলত, ফুটবলে প্রতি মানুষের আকর্ষণ বাড়ানোর জন্য বেশ কিছু নতুন নিয়ম করেছে ফিফা।

খেলার মূল্যবোধকে বাড়াইতেই সাদা কার্ডের ব্যবহার শুরু করেছে রেফারিরা। বেনফিকা ও লিসবন খেলতে নামলেও তারা যে একজনের শারীরিক অসুস্থতাকে বেশি গুরুত্ব দিয়েছিল, তার প্রশংসা করার জন্য, স্বীকৃতি দেওয়ার জন্যই এই সাদা কার্ড দেখানো হয়েছে।





এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত