আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

শাস্তি পেলেন সিলেটে সোহান ও হারিস রউফ

শাস্তি পেলেন সিলেটে সোহান ও হারিস রউফ

বিপিএলের সিলেট পর্ব শুরু হয়েছে গতকাল শুক্রবার। দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয় রংপুর রাইডার্স। ওই ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। তার সঙ্গে তর্কে যোগ দেন দলটির পাকিস্তানি পেসার হারিস রউফ।

এই অসদাচরণের জন্য শাস্তির মুখে পড়েছেন তারা। দুজন। সোহানকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে দুটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে তার নামের পাশে। অন্যদিকে, হারিস রউফকে তিরস্কার করা হয়েছে, শাস্তি হিসেবে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

সোহান ও হারিস উভয়েই ম্যাচ রেফারির কাছে নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানি হয়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ আজ শনিবার সকালে শাস্তি বিষয়ক তথ্য জানিয়েছে।

এ নিয়ে এবারের আসরে সোহানের নামের পাশে ডিমেরিট পয়েন্ট হলো ৩। আর একটি ডিমেরিট পয়েন্ট পেলেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন এই উইকেটকিপার-ব্যাটার।

তবে হারিস রউফ টুর্নামেন্টে ডিমেরিট পয়েন্ট কালই প্রথম পেয়েছেন।

কাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে ছিলেন রংপুরের রবিউল হক। সিলেটের ব্যাটসম্যান রেজাউর রহমান রাজাকে প্রথম বলটি বাউন্সার দেন রবিউল। আম্পায়ার তখন একটি বাউন্সার দেওয়ার বিষয়ে সতর্ক করে দেন। কিন্তু রবিউল পরের বলও বাউন্সার দেন। এতে নিয়মানুযায়ী আম্পায়ার ‘নো’ বল ডাকেন।

কিন্তু এই সিদ্ধান্ত মানতে পারেননি সোহান। তিনি দায়িত্বরত লঙ্কান আম্পায়ার প্রাগিথ রামবুকভেলার সঙ্গে তর্কে লিপ্ত হন। তার সঙ্গে যোগ দেন হারিসও। পরে আরেক আম্পায়ার গাজী সোহেল এসে পরিস্থিতি শান্ত করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত