আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ইংল্যান্ড বাংলাদেশে এসে প্রস্তুতি ম্যাচ খেলবে না

ইংল্যান্ড বাংলাদেশে এসে প্রস্তুতি ম্যাচ খেলবে না

আগামী মার্চে বাংলাদেশে খেলার কথা রয়েছে ইংল্যান্ডের। লাল সবুজদের ডেরায় তিনটি ওয়ানডে ও সমানসংখ্যান টি-টোয়েন্টি খেলবে তারা। সিরিজের প্রথম ও শেষের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

সূচি অনুযায়ী, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ড দলের। সাধারণত কোনো দ্বিপাক্ষিক সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলা হয় দুই পক্ষের মধ্যে। মূল সিরিজের আগে ২৪ ও ২৬ ফেব্রুয়ারি ছিল দুটি প্রস্তুতি।

যদিও বাংলাদেশে এসে ইংলিশরা কোনো প্রস্তুতি ম্যাচে অংশ নেবে না। দুই বোর্ডের সমঝোতার মাধ্যমে বাতিল হয়েছে এই দুই প্রস্তুতি ম্যাচ। নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরি। যেহেতু প্রস্তুতি ম্যাচ হচ্ছে না তাই ইংল্যান্ড দল বাংলাদেশে পা রাখবে ২৪ ফেব্রুয়ারি।

এদিকে ইংল্যান্ড ও ওয়েলস বোর্ড বিসিবির আয়োজনে সন্তুষ্ট। এসব নিয়ে নিজামউদ্দিন বলেন, 'ইংল্যান্ড আমাদের আয়োজনে সন্তুষ্ট। আমরা সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা করেছিলাম। সেটা সিলেটে হওয়ার কথা ছিল কিন্তু ইংল্যান্ড দল শুধু আনুষ্ঠানিক ম্যাচগুলো খেলতে চাইছে। কোনো প্রস্তুতি ম্যাচ এবার হচ্ছে না।'

বিসিবির এই প্রধান নির্বাহী বলেন, 'ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মত দলগুলো সফরের আগে নিরাপত্তা পর্যবেক্ষণ টিম পাঠিয়ে থাকে। এবারও এমনই হয়েছে। ইংল্যান্ড থেকে কয়েকজন এসেছিলেন, ইংল্যান্ডের হেড অফ ক্রিকেট অপারেশন্স এবং আরেকজন কর্মকর্তা এসেছিলেন। তারা সব দেখেছেন, ঢাকা ও চট্টগ্রামে।'

ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

১ মার্চ- প্রথম ওয়ানডে, মিরপুর

৩ মার্চ- দ্বিতীয় ওয়ানডে, মিরপুর

৬ মার্চ- তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

৯ মার্চ- প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম

১২ মার্চ- দ্বিতীয় টি-টোয়েন্টি, মিরপুর

১৪ মার্চ- তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত