আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

শফিউল ভাঙলেন ১৬০ রানের জুটি

শফিউল ভাঙলেন ১৬০ রানের জুটি

অবশেষে বাংলাদেশের কপাল থেকে চিন্তার ভাজ দূর হল। দলীয় ১৬৯ রানের মাথায় মাসাকাদজাকে ফেরালেন শফিউল ইসলাম। ১৬০ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৮১ রান করা  মাসাকাদজাকে এলবি'র ফাঁদে ফেলেন শফিউল।ব্যাটিং ক্রিজে ৮০ রান করে অপরাজিত আছেন সিকান্দার রাজা।বসুন্ধরা সিমেন্ট বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিন প্রথম ইনিংসে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। ৩৯০ রানে পিছিয়ে থেকে তারা দিন শুরু করে।এর আগে বাংলাদেশের ব্যাটিংয়ের জবাব দিতে নেমে আগের দিন দলীয় নয় রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন রুবেল হোসেন। তার ওভারের শেষে বলে সফরকারী ব্যাটসম্যান বিরান চারি শট খেলতে গেলে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত হন।তবে আম্পায়ার প্রথমে আউট না দিলে মুশফিক রিভিউয়ের আবেদন জানান। পরে রিপ্লেতে আউট ধরা পড়লে টাইগারদের মুখে হাসি ফুটে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি জিম্বাবুয়েকে।এর আগে স্বাগতিক বাংলাদেশ দ্বিতীয় দিন অলআউট হওয়ার আগে করেছে ৫০৩ রান। জিম্বাবুয়ের বিপক্ষে এর আগের সর্বোচ্চ দলীয় সংগ্রহকে ছাড়িয়ে যায় টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে আগের দলীয় সর্বোচ্চ ৪৮৮ রানকে টপকে যায় মুশফিকবাহিনী।বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ রান আসে ইমরুল কায়েসের ব্যাট থেকে। ১৩০ রান করেন তিনি। এছাড়া আরেক ওপেনার তামিম ইকবাল করেন দ্বিতীয় সর্বোচ্চ ১০৯ রান। সাকিব আল হাসান দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে করেন ৭১ রান।এছাড়া বড় সংগ্রহে ভূমিকা রাখেন মুমিনুল হক (৪৮ রান), রুবেল হোসেন (অপরাজিত ৪৫ রান) এবং শুভাগত হোম (৩৫ রান)।ইতোমধ্যেই স্বাগতিকরা ২-০তে সিরিজ নিজেদের করে নিয়েছে। টাইগারদের অপেক্ষা তাই ধবল-ধোলাইয়ের।সিরিজের প্রথম টেস্টে তিন উইকেটে এবং পরের টেস্টে ১৬২ রানে জিম্বাবুয়েকে হারায় টাইগাররা।

শেয়ার করুন

পাঠকের মতামত