আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

তিন ফরম্যাটেই বাংলাদেশের কোচ হাথুরুসিংহে

তিন ফরম্যাটেই বাংলাদেশের কোচ হাথুরুসিংহে

ছবি: এলএবাংলাটাইমস

ফের বাংলাদেশের দায়িত্ব নিচ্ছেন চান্দিকা হাথুরুসিংহে। তিন ফরম্যাটেই হেড কোচ হচ্ছেন তিনি। নিজ বাসভবনে সাংবাদিকদের খবরটি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পরে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।তারা জানায়, দ্বিতীয়বারের মতো বাংলাদেশের হেড কোচের দায়িত্ব নিতে আসছেন হাথুরাসিংহে। এর আগে ২০১৪ সাল থেকে ২০১৭ অবধি জাতীয় দলের দায়িত্বে ছিলেন এই লঙ্কান।

৫৪ বছর বয়সী হাথুরুর সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বিসিবি। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হবে সেটি। বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে হাথুরু জানিয়েছেন, বাংলাদেশে ফিরতে পারা তার জন্য সম্মানের।

হাথুরুসিংহে বলেছেন, ‘আবারও বাংলাদেশের কোচের দায়িত্বের সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের। যখন বাংলাদেশে থেকেছি, আমি এখানকার মানুষের আন্তরিকতা ও সংস্কৃতি পছন্দ করেছি। আমি ক্রিকেটারদের সঙ্গে কাজ করা ও তাদের সাফল্য উপভোগ করতে পারার দিকে তাকিয়ে আছি। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে চান্দিকার অভিজ্ঞতা ও জ্ঞান আমাদের জন্য বাড়তি পাওয়া।

হাথুরুসিংহের অধীনে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ভারতকে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারায় বাংলাদেশ। এছাড়া ২০১৫ সালে খেলে বিশ্বকাপের কোয়াটার ফাইনাল, দুই বছর পর উঠে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। এছাড়া প্রথমবারের মতো টেস্ট হারায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কাকে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত