আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

চ্যাম্পিয়ন হতে দেশবাসীর দোয়া চাইলেন অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল

চ্যাম্পিয়ন হতে দেশবাসীর দোয়া চাইলেন অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল

ছবি: এলএবাংলাটাইমস

ঢাকায় শুরু হতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম দিনেই শক্তিশালী নেপালের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব ২০ নারী ফুটবল দল।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। এর আগে বিকাল তিনটায় উদ্বোধনী ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারতের মোকাবেলা করবে ভুটান অবশ্য গত সেপ্টেম্বরে সিনিয়রদের সাফ শিরোপা জয়ের পর ফেভারিট তকমাটা লেগেছে বাংলাদেশের গায়ে। যদিও টুর্নামেন্টে অংশগ্রহণকারী চার দলেরই (বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল) শিরোপা জয়ের সমান সুযোগ রয়েছে বলে মনে করছেন স্বাগতিক অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে অনুষ্ঠিত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক বলেন, ‘নেপাল, ভারত ও বাংলাদেশের খেলার মান প্রায় একই। নিদিষ্ট দিনে যারা ভালো করতে পারবে তারাই সফল হবে।’ সমর্থকদের দোয়া ও সমর্থন চেয়ে শামসুন্নাহার আরও বলেন, ‘দেশবাসীর কাছে আমরা দোয়া চাই। এই টুর্নামেন্টে ভালো খেলে যেন চ্যাম্পিয়ন হতে পারি। এই দলটিই এর আগে খেলেছে সাফ অ-১৫ ও ১৮ টুর্নামেন্টে। ফলে সবার মধ্যেই দারুণ বুঝাপড়া রয়েছে।’

জয় দিয়ে টুর্নামেন্টের শুভসূচনা করতে চান উল্লেখ করে বাংলাদেশ দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমরা এই টুর্নামেন্টের জন্য অনেক দিন আগ থেকে প্রস্তুতি নিয়েছি। নেপাল, ভারত দুই দলই যথেষ্ট শক্তিশালী। তবে আমরা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাই।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত