আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তারিখ ঘোষণা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তারিখ ঘোষণা

ছবি: এলএবাংলাটাইমস

আগামী ৭ জুন দ্য ওভালে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে। বুধবার (৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সূচী চূড়ান্ত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ওভালের ঐ ফাইনালের জন্য ১২ জুন রিজার্ভ ডে রাখা হয়েছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালে কোন দু’দল খেলবে, তা এখনও নিশ্চিত নয়। ফাইনাল খেলার দৌড়ে আছে ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা। এই চার দলেরই এখন টেস্ট চ্যাম্পিয়নশিপে সিরিজ বাকী রয়েছে। চার ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে লড়বে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ রয়েছে দক্ষিণ আফ্রিকার।

৭৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া। ৫৮.৯৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ভারত। ৫৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা তৃতীয় স্থানে এবং ৪৮.৭২ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড।

২০২১ সালে প্রথম আসরের ফাইনালে সাউদাম্পটনে নিউজিল্যান্ড ৮ উইকেটে হারায় ভারতকে। দ্বিতীয় আসরের ফাইনালে খেলার কোন সুযোগ নেই কিউইদের। ২৭.২৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে নিউজিল্যান্ড।

২০২৫ সালে তৃতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু আগেই চূড়ান্ত করেছে আইসিসি। তৃতীয় আসরের ফাইনাল হবে ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত