আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

শোয়েব-সানিয়ার দূরত্ব: ভারতের গণমাধ্যমকে দুষলেন পাকিস্তানের সেই অভিনেত্রী

শোয়েব-সানিয়ার দূরত্ব: ভারতের গণমাধ্যমকে দুষলেন পাকিস্তানের সেই অভিনেত্রী

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা আর পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সংসারে ভাঙনের সুর শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। সোশ্যাল মিডিয়াতেও আর একসঙ্গে ছবি দেখা যায় না তাদের। আর এই সম্পর্ক ভাঙার পেছনে গণমাধ্যমে যে নামটা বারবার উঠে এসেছে তা হলো অভিনেত্রী আয়েশা ওমরের।

মাসকয়েক ধরেই সানিয়া মির্জা আর শোয়েব মালিকের ডিভোর্স নিয়ে উত্তাল ছিল ভারত ও পাকিস্তানের গণমাধ্যম। সম্প্রতি এ বিষয়ে তিনি মুখ খুলেছেন। পাকিস্তানের শীর্ষ অভিনেত্রীদের তালিকায় স্থান রয়েছে আয়েশার। ‘করাচি সে লাহোর’, ‘ইয়ালঘার’, ‘কাফ কঙ্গনা’র মতো ছবিতে কাজ করেছেন তিনি। তবে ২০২১ সালে এই পাক অভিনেত্রীর সঙ্গে বোল্ড ফটোশুট করেছিলেন পাক ক্রিকেটার শোয়েব মালিক এক ম্যাগাজিনের জন্য। আর সেখান থেকেই আলাপ নাকি প্রেমে গড়ায় পরবর্তী সময়ে।

সম্প্রতি শোয়েব আখতার আয়োজিত একটি চ্যাট শোতে হাজির হয়েছিলেন আয়েশা। সেখানে তাকে শোয়েব মালিক ও সানিয়া মির্জা প্রসঙ্গে প্রশ্ন করা হয়। আর এখানেই কথা প্রসঙ্গে ‘গুজব রটানোর’ জন্য ভারতকে দায়ি করতে শোনা যায়। যদিও নাম নেননি এ দেশের। তবে কথাতে সে রকমই ইঙ্গিত ছিল বলে দাবি ভারতীয় গণমাধ্যমের।

সেখানে আয়েশা বলেন, আমি কখনই বিবাহিত বা প্রতিশ্রুতিবদ্ধ পুরুষের প্রতি আকৃষ্ট না। সবাই আমাকে জানে এবং এটি বলার অপেক্ষা রাখে না। আর এসব গুজব প্রথমে সীমান্তের ওপারের গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং পরে এই দেশের গণমাধ্যমে তা তুলে ধরে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত