আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

প্রধান কোচ হয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আফতাব আহমেদ

প্রধান কোচ হয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আফতাব আহমেদ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর আফতাব আহমেদ খেলে যাচ্ছিলেন দেশের ঘরোয়া ক্রিকেটে। তবে ২০১৪ সালে ইতি টানেন সব ধরনের ক্রিকেট থেকে। এরপর বাংলাদেশ দলের সাবেক মারকুটে এই ক্রিকেটার নাম লিখিয়েছিলেন কোচিং পেশায়। ডিপিএল ও বিপিএলের পাশাপাশি আফতাব টি-টেন আসরেও সামলেছেন কোচের দায়িত্ব।

সর্বশেষ বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্বে ছিলেন আফতাব। বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব নেওয়ার ইস্যুতে তাকে নিয়ে গুঞ্জন ছিল। তবে এবার দেশের বাইরে সুদূর যুক্তরাষ্ট্রে (আমেরিকা) প্রধান কোচের দায়িত্ব নিয়ে কোচিং করাতে যাচ্ছেন আফতাব। আমেরিকার ঘরোয়া ক্লাব আটলান্টা ফায়ারের হয়ে কাজ করবেন সাবেক এই টাইগার অলরাউন্ডার।

আফতাব বলেন, ‘সম্ভবত পরবর্তী মাসে আমি আমেরিকায় চলে যাচ্ছি। একেবারে নয়, তবে মোটামুটি পরিবার নিয়েই যাচ্ছি। প্রথমে আমেরিকার ক্লাবে যুক্ত হব। ইনশা আল্লাহ এরপর আস্তে আস্তে সেখানকার জাতীয় দল বা অন্য কিছু নিয়ে চিন্তা করব। বাইরে কোচিংয়ের শুরুতে আটলান্টা ফায়ারের হয়ে কাজ করব। আমি যে সামনের মাসে যাব এটা হয়তো অনেকে জানে না। যাওয়ার আগেই সবাইকে জানাব ইনশা আল্লাহ।’

আফতাব আরও বলেন, ‘আটলান্টা ফায়ারের হয়েই সেখানে যাচ্ছি। ওখানে বর্তমানে মাইনর লিগ রয়েছে। সামনের বছর ওরা একটা মেজর লিগ দিবে। ওদের একাডেমি আছে, যা নিয়ে বিভিন্ন প্ল্যান রয়েছে তাদের। এটা মোটামুটি বড় পরিসরের পরিকল্পনা।’

সাবেক এই ক্রিকেটার সদ্য সমাপ্ত বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। জাতীয় দলের সহকারী কোচের সম্ভাব্য তালিকায় তাকে অনেকে রাখলেও শেষ পর্যন্ত আবেদন করেননি আফতাব।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত