আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন সাকিব

যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন সাকিব

বিপিএলের এলিমিনিটের থেকে বাদ পড়ে পিএসএলে খেলতে গিয়েছিলেন সাকিব। সেখানে এক ম্যাচ খেলেই পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে চলে যান টাইগার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। এদিকে এক দিন বাদেই ইংল্যান্ড সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে আজ ঢাকায় ফিরেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

সোমবার ৭ টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সাকিব। গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রোটোকল অফিসার ওয়াসিম খান।

সাকিবকে ছাড়াই বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করেছিল বাংলাদেশ দল। দেশে ফেরায় সাকিব আজকেই অনুশীলনে যোগ দেবেন কিনা তা নিশ্চিত নয়।

এদিকে ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে সাকিব-তামিমের দ্বন্দ্বের কথা প্রকাশ্যে আনেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে গতকাল সংবাদ সম্মেলেনে তামিম আশ্বস্ত করেছেন, সম্পর্কে ফাটল ধরলেও তা কেবল মাঠের বাইরেই। মাঠের লড়াইয়ে এনিয়ে কেউই সেভাবে মাথা ঘামান না।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত