আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌঁড়ে এগিয়ে মেসি

বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌঁড়ে এগিয়ে মেসি

ছবি: এলএবাংলাটাইমস

আর মাত্র একদিনের অপেক্ষা, এরপরই জানা যাবে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের নাম। পিএসজির দুই সতীর্থ লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সাথে ব্যালন ডি'অর বিজয়ী রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমার মধ্যে যেকোন একজনের হাতে উঠবে সেরার পুরস্কার। আগামীকাল ২৭শে ফেব্রুয়ারি, সোমবার, বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ২টায় সুইজারল্যান্ডের জুরিখে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিজয়ীর হাতে তুলে দেয়া হবে বর্ষসেরার পুরস্কার।

আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা উপহার দেয়া মেসিকেই এবারের সেরা পুরস্কারের তালিকায় ফেবারিট মানা হচ্ছে। তবে কাতার বিশ্বকাপে ফ্রান্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করা এমবাপ্পেও অনেকটাই এগিয়ে রয়েছেন। সাতবার ব্যালন ডি'অর জয়ী মেসি ২০১৯ সালে একবারই জয় করেছেন ফিফা বর্ষসেরা পুরস্কার।

২০১৬ সাল থেকে প্রবর্তিত হয়েছে এই পুরস্কার। ২০২০ ও ২০২১ সালে পরপর দুইবার এই পুরস্কার জয় করেছেন পোলিশ তারকা রবার্ট লেভান্ডোভস্কি। দুইবারই মেসি সেরা তিনজনের মধ্যে ছিলেন। গত বছর আর্জেন্টিনার হয়ে শিরোপা জেতায় এবার বর্ষসেরার ট্রফিটি উঠতে পারে ৩৫ বছর বয়সী মেসির হাতে। ফিফা সদস্যভুক্ত প্রতিটি দেশের জাতীয় দলের কোচ ও অধিনায়ক ও একজন করে ক্রীড়া সাংবাদিক সেরা খেলোয়াড়কে ভোট দিয়ে থাকেন। অনলাইনে সমর্থকরাও তাদের প্রিয় তারকাকে ভোট প্রদান করতে পারেন।

এদিকে ফিফা বেস্টের দৌড়ে আছেন এমবাপ্পেও। কাতার বিশ্বকাপে তার কৃতিত্বেই ফ্রান্স নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে ৩-৩ গোলের ড্র নিয়ে লড়াইয়ে টিকে ছিল। এরপর পেনাল্টি শ্যুট আউটে ফ্রান্স আর পেরে উঠেনি। ফাইনালের পরপরই ২৪ বছরে পা দিয়েছেন এমবাপ্পে। আট গোল করে এমবাপ্পে টুর্নামেন্ট সর্বোচ্চ গোলতাদার ট্রফি গোল্ডেন বুট ও মেসি পেয়েছেন টুর্নামেন্ট সেরা গোল্ডেন বল ট্রফি। লিগ ওয়ানের শীর্ষ গোলদাতা এমবাপ্পে ফ্রান্সেরও বর্ষসেরার খেলোয়াড় মনোনীত হয়েছেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত