আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

সাকিব-তামিম দ্বন্দ্ব, অন্যরা কথা বলতেও ভয় পায়

সাকিব-তামিম দ্বন্দ্ব, অন্যরা কথা বলতেও ভয় পায়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে হয়তো কিছু একটা হয়েছে। আগে সবচেয়ে বেশি বলা হতো, সাকিব ও তামিম খুবই ভালো বন্ধু। এখন হঠাৎ করে ওদের মধ্যে একটা কিছু হয়েছে, যার জন্য একটু অস্বস্তিকর পরিবেশ।

সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিসিবি সভাপতি বলেন, অস্বস্তিকর পরিবেশ বলতে, দলে তো আরও খেলোয়াড় আছে। ওরা (সাকিব-তামিমের) কারও সঙ্গে কথা বলতে একটু ভয় পায়। দ্বিধাবোধ করে- আমি যদি এখন সাকিব ভাইয়ের সঙ্গে কথা বলতে যাই, তাহলে আবার উনি (তামিম) ভেবে না বসেন আমি ওনার (সাকিবের) দলে! ওরা তো কোনো দলে না। আবার তামিমের সঙ্গে কথা বলতে গেলে অন্যজন (সাকিব) আবার মাইন্ড করতে পারেন; কিন্তু ওরা যে মাইন্ড করে আজ পর্যন্ত শুনিনি।

এক প্রশ্নের জবাবে বিসিবি বস বলেন, সমস্যাটা কি সেটাই তো জানি না। সমস্যাটা যদি জানতে পারতাম, তাহলে একটা প্ল্যান করতে পারতাম যে কিভাবে আগানো যায়। এখনো আমি তাদের কাছে জানতেও চাইনি যে কী সমস্যা। আমি প্রথম যে কাজটা করেছিলাম ওদের সঙ্গে, ওরা বলেছে এটার সঙ্গে খেলার কোনো সম্পর্ক নেই। দুজনই বলেছে। আমার প্রথম ধাপের কাজটা হয়ে গেছে।

সাকিব-তামিমের সমস্যা খেলায় প্রভাব ফেলবে কিনা, সেটা ইংল্যান্ড সিরিজে বোঝা যাবে- এমনটি জানিয়ে পাপন বলেন, এখন অনেক দিন পর আবার তো একসঙ্গে খেলছে। এখন এটা দেখার সুযোগ হবে। এর আগে তো আমি সুযোগ পাইনি। ভারত সিরিজে তামিম ছিল না। অনেকে টি-টোয়েন্টি ছেড়েছে। ওখানে কিন্তু বোঝা যাচ্ছিল না। তবে আমার মনে হয় কোনো সমস্যা হবে না।

তিনি আরও বলেন, ওরা সবাই অভিজ্ঞ, পেশাদার ক্রিকেটার। দলের ক্ষতি হবে এমন কিছু হবে না। যে জিনিসটা এসেছে, এটা এমন কোনো মানুষ নাই যে যারা জানে না। আমাকে এত লোক প্রশ্ন করেছে এটা নিয়ে। আমার এই ভেতরে-ভেতরে গুঞ্জন আমার ভালো লাগছিল না। এটা কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশ।

সাকিব-তামিমের দ্বন্দ্বের বিষয়টি মিডিয়ার মাধ্যমেই জেনেছি- এমনটি জানিয়ে নাজমুল হাসান পাপন বলেন, এই যে কথাটা, ড্রেসিংরুমের পরিবেশ ভালো না, তামিম ও সাকিবের মধ্যে সমস্যা, এসব কিছু আমার বাইরে থেকে শোনা। সবচেয়ে বেশি মিডিয়া থেকে। গত অস্ট্রেলিয়া বিশ্বকাপে আমি সবকিছু খুবই ভালো পেয়েছি। এর আগের কথা শুনেছি; কিন্তু আমি নিজে দেখিনি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত