আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন স্পিনার

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন স্পিনার

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে দ্বিতীয় মেয়াদে কোচ চন্ডিকা হাথুরুসিংহের জন্য পরীক্ষা। সাত বছর পর ঘরের মাটিতে ইংলিশদের পেয়ে তিন স্পিনার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ দল।

মিরপুরের ট্রিপিক্যাল ও টার্নিং উইকেট এবং প্রতিপক্ষ বিবেচনায় নিয়ে প্রথম ওয়ানডে ম্যাচে জায়গা পেয়েছেন দুই পেসার। বাঁহাতি মুস্তাফিজুর রহমানের সঙ্গে একাদশে আছেন তাসকিন আহমেদ। স্পিনার হিসেবে সাকিব-মিরাজ ছাড়াও আছেন অধিনায়কের পছন্দের তাইজুল ইসলাম।

ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে লিটন কুমার দাসের জুটি। এক দিনের ক্রিকেটে সেট জুটি তারা। তিন নম্বর পজিশন নাজমুল হোসেন শান্তর জন্য। মিডলঅর্ডারের শুরু মুশফিকুর রহিমকে দিয়ে। পাঁচে সাকিব, ছয়ে আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদের জায়গা সাতে।

ইংল্যান্ড তাদের একাদশে এনেছে ৪ পরিবর্তন। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশে জায়গা হয়নি অলরাউন্ডার স্যাম কারানের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা সবশেষ ওয়ানডে থেকে নেই হ্যারি ব্রুক, বেন ডাকেট, রিস টপলি। দলে ফিরেছেন ফিল সল্ট, জেমস ভিন্স, মার্ক উড ও উইল জ্যাকস। ওয়ানডে অভিষেক হল ২০২২ সালের বিপিএল মাতানো উইল জ্যাকসের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, ও মার্ক উড।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত