আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ভারতকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

ভারতকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

ছবি: এলএবাংলাটাইমস

সিরিজের তৃতীয় ম্যাচে ভারতকে হারিয়ে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। শুক্রবার (৩ মার্চ) ইন্দোরে সিরিজের তৃতীয় টেস্টে ভারতকে ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে প্রথমবারের মত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লেখালো অজিরা। অবশ্য এ টেস্ট হারলেও ভারতের সামনে এখনো চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলার সুযোগ রয়েছে ভারতের।

জয়ের জন্য মাত্র ৭৬ রানের টার্গেট পেয়ে ম্যাচের দ্বিতীয় দিন শেষেই জয়ের মঞ্চ তৈরি করে রেখেছিলো অস্ট্রেলিয়া। তৃতীয় দিন ৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। উসমান খাজাকে খালি হাতে বিদায় করেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। শুরুর ধাক্কা আমলে না নিয়ে ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন আরেক ওপেনার ট্রাভিস হেড ও তিন নম্বরে নামা মার্নাস লাবুশেন। দ্বিতীয় উইকেটে ১১১ বলে অবিচ্ছিন্ন ৭৮ রানের জুটি গড়েন তারা। ১৮ দশমিক ৫ ওভারেই অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন হেড-লাবুশেন জুটি।

৬টি চার ও ১টি ছক্কায় ৫৩ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন হেড। ৬টি চারে ৫৮ বলে অপরাজিত ২৮ রান করেন লাবুশেন। ভারতের অশ্বিন ৪৪ রানে ১ উইকেট নেন। সিরিজে এখনও ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। আগামী ৯ মার্চ আহমেদাবাদে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট খেলতে নামবে দুই দল। শেষ টেস্ট জিতলেই চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গী হবে ভারত।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত