আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

মোহামেডানের সঙ্গে চুক্তি করলেন সাকিব

মোহামেডানের সঙ্গে চুক্তি করলেন সাকিব

ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এবারও মোহামেডানের হয়েই খেলার কথা। কিন্তু মাঝে গুঞ্জন উঠেছিল, সাকিবকে দেখা যাবে আবাহনীর জার্সিতে। যদিও পরে মোহামেডান কর্তৃপক্ষ গুঞ্জন উড়িয়ে দেয়।

শনিবার সকালে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপোলিসের (সিসিডিএম) কার্যালয়ে এসে আনুষ্ঠানিকতা সারেন সাকিব। মোহামেডানের সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। ফলে এবারও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ঐতিহ্যবাহী এ ক্লাবের হয়ে খেলবেন তিনি। আগেই ক্লাবটিতে স্বাক্ষর করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, শুভাগত হোম, সৌম্য সরকার, রনি তালুকদাররা।

গত কয়েক বছর থেকেই প্রিমিয়ার লিগে লড়াইটা জমিয়ে করতে পারে না মোহামেডান। ঘুরে দাঁড়াতে গত মৌসুম থেকেই ভালো দল গড়তে চেষ্টা করে তারা। এবারও বেশ দারুণ দল গড়েছে দলটি। তবে জাতীয় দলের খেলার জন্য পুরো আসরে পাওয়া যাবে না সাকিবসহ অনেককেই।

আগামী ১৫ই মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ঈদ উল ফিতরের আগ পর্যন্ত চলবে ডিপিএলের গ্রুপ পর্বের খেলা। ঈদের ছুটি শেষে ফের শুরু হবে সুপার লিগ পর্ব। এবারের ডিপিএলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ও বিকেএসপিতে অনুষ্ঠিত হবে অধিকাংশ ম্যাচ। বিকল্প ভেন্যু রাখা হয়েছে নারায়নগঞ্জের ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামকে।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের দল: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, শুভাগত হোম, সৌম্য সরকার, রনি তালুকদার, আব্দুল মজিদ, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত