আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের পুঁজি ২৪৬ রান

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের পুঁজি ২৪৬ রান

দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে আগে ব্যাট করে ২৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন সাকিব, দ্বিতীয় সর্বোচ্চ মুশফিকের ৭০ রান। বাংলাদেশকে হোয়াইটওয়াশের স্বাদ দিতে ইংল্যান্ডের লক্ষ্য ২৪৭ রান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ১৭ রানেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। কারেনের শিকার হয়ে লিটন ফেরেন শূন্যরানে, তামিম করেন ১১ রান। এরপর নাজমুল–মুশফিক জুটিতে ইনিংস পুনর্গঠন করে স্বাগতিকরা। তাদের ব্যাটে ২২তম ওভারে একশ স্পর্শ করে বাংলাদেশের রান। ২৪ তম ওভারে নিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন শান্ত।

তবে ফিফটির পর অহেতুক রান আউটে কাটা পড়েন শান্ত। ৭১ বল খেলে ৫ বাউন্ডারিতে ৫৩ রান করেন শান্ত। তার বিদায়ে মুশফিকের সঙ্গে ভাঙে ১২৮ বল স্থায়ী ৯৮ রানের জুটি। শান্ত ফেরার দুই বল পরই ফিফটি পান মুশফিক। ওয়ানডেতে এটি তার ৪৩তম ফিফটি।

এরপর সাকিবের সঙ্গে জমে গিয়েছিল মুশফিকের জুটি। তবে এই জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুর্দান্ত এক গুগলিতে মুশফিককে বোল্ড করেন আদিল রশিদ। তার বিদায়ে ভাঙে ৪৯ বল স্থায়ী ৩৮ রানের জুটি। মুশফিককে থামতে হলো ৯৩ বলে ৭০ রান করেই। সাকিবের সঙ্গে টিকতে পারেননি মাহমুদউল্লাহও। ৯ বলে ৮ রান করে আদিল রশিদের ঘূর্ণিতে বোল্ড হন তিনি।

মাহমুদউল্লাহ ফিরতেই আফিফকে নিয়ে এগোচ্ছিলেন সাকিব। দলীয় ২১০ রানে নিজের ৫২তম ফিফটি তোলেন টাইগার এই অলরাউন্ডার। এর দুই বল বাদেই ওকসের বলে মঈন আলীর ক্যাচ হয়ে ফেরেন আফিফ(১৫)। তার বিদায়ে ভাঙে ৪৯ রানের জুটি। ৫ রানে মিরাজ ও ২ রানে আউট হন তাইজুল। ৪৯তম ওভারে আউট হওয়ার আগে সাকিব করেন ৭৫ রান। শূন্যরানে ফেরেন মোস্তাফিজ। ১ রানে অপরাজিত থাকেন এবাদত। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন জোফ্রা আর্চার। দুটি করে উইকেট নেন কারেন ও রশিদ। একটি করে নেন কারেন ও রেহান।





এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত