আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

পিএসজিতেই থাকতে চান নেইমার

পিএসজিতেই থাকতে চান নেইমার

ছবি: এলএবাংলাটাইমস

গোড়ালির গুরুতর ইনজুরিতে পড়ে অস্ত্রোপচার করাতে হচ্ছে নেইমারকে। মাঠের বাইরে থাকতে হবে তিন থেকে চার মাস। বলা যায়, তার মৌসুম শেষ। গত কয়েক মাস ধরে গুঞ্জন, তাকে এবারের গ্রীষ্মের দলবদলের বাজারে বেচে দেবে পিএসজি। কিন্তু প্যারিসের ক্লাব ছেড়ে যেতে চান না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এই গ্রীষ্মে নেইমারকে নিতে আগ্রহী ক্লাবের প্রস্তাব শোনার পরিকল্পনা করছে পিএসজি।কিন্তু ৩১ বছর বয়সী ফরোয়ার্ড ক্লাব ছাড়তে প্রস্তুত নয়।প্যারিসে থিতু হয়ে গেছেন তিনি, তাছাড়া তার চুক্তিও ২০২৭ সাল পর্যন্ত আছে। বরং অস্ত্রোপচারের পর আবারও শক্তিশালী হয়ে ফেরার আকাঙ্ক্ষা নেইমারের।

গত বছরের কাতার বিশ্বকাপ শেষে ক্লাবে ফেরার পর থেকেই নেইমারের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।মাঠে তার অধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি বাইরের ঘটনাও তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে।মোনাকোর কাছে হারের পর ড্রেসিংরুমে সতীর্থ ভিতিনহা ও উগো একিতিকে এবং ক্রীড়া উপদেষ্টা লুইস কাম্পোসের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে বলে খবর।

এসব কারণেই আর নেইমারকে রাখার প্রয়োজন মনে করছে না পিএসজি।২০১৭ সালে তাকে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরোতে বার্সা থেকে কেনে পিএসজি।এই মৌসুমে তাকে ছেড়ে দিলে ওই বিনিয়োগে ক্ষতি হবে জেনেও তাকে ছাড়ার পরিকল্পনা ফরাসি চ্যাম্পিয়নদের।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত